এক্সপ্লোর

নারদ-অভিযুক্তদের পাশে দাঁড়ালেন মমতা

কলকাতা: সিবিআই যখন নারদকাণ্ডে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের দাবি, তখন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে তাঁদের পাশে দাঁড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে যাদের বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে, এদিন মঞ্চে দাঁড় করিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, 'কেউ ভয় পাবেন না। কোন ১৩ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে দাঁড়ান। কেস হলে মিথ্যে প্রমাণিত হবে।' অভিযুক্তদের পাশে মুখ্যমন্ত্রীর দাঁড়ানো নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রীর এধরনের মন্তব্য সমীচীন নয়। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রী যাদের পাশে দাঁড়াচ্ছেন, তাঁরা সকলেই জেলে যাবে। তবে শুধু নারদকাণ্ডই নয়, এদিন সারদা এবং রোজভ্যালিকাণ্ডে অভিযুক্ত নেতাদেরও পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মমতাকে। কখনও তাঁর মুখে উঠে এসেছে রোজভ্যালিকাণ্ডে জেল হেফাজতে থাকা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা। আবার কখনও সারদাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর কথা। তৃণমূলনেত্রী বলেছেন, সুদীপকে কেন জেলে ভরল? নোট বাতিল নিয়ে বলেছে বলে? মদন এখানে বসে আছে। কী দোষ? কার সঙ্গে নাকি মিটিংয়ে দেখা গিয়েছে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,  সুদীপের জেল বাংলার রাজনীতির জন্য লজ্জার। সুস্বাস্থ্য কামনা করি। চাই অভিযোগমুক্ত হয়ে আসুন। দুর্নীতির জন্য মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। তৃণমূলনেত্রী অবশ্য রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগেই অনড়। তাঁর দাবি, রাজনীতির নামে জুলুম চলছে। আমরা মানুষের কথা বলি বলে আমাদের ওপর অত্যাচার। ভয় পাই না। হামসে জো টকরায়েগা, চুর চুর হো জায়েগা। সম্প্রতি কলিঙ্গে বসে বঙ্গ দখলের ডাক দিয়েছেন মোদি-অমিত শাহরা। শুক্রবার পাল্টা হুঁশিয়ারি শোনা গিয়েছে মমতার গলায়। নারদকাণ্ডে সিবিআই এফআইআর দায়ের করার পর থেকেই তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। আগামীদিনে তদন্ত যত এগোবে, বাগযুদ্ধের পারদও তত চড়বে বলেই মত পর্যবেক্ষকদের।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget