এক্সপ্লোর

শপথ গ্রহণ শেষে গার্ড অফ অনার, পুষ্পবৃষ্টির পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে পা রাখলেন মমতা

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার পথ চলা শুরু। যে জনতার রায়ে ফের রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার শপথ নিলেন সেই জনতাকে সাক্ষী রেখেই। প্রথা ভেঙে এবার শপথ গ্রহণ অনুষ্ঠান হল খোলা রাজপথে। কুচকাওয়াজের রেড রোড ধরা দিল অন্য চেহারায়। দুপুর পৌনে একটা নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ছোট ছোট দলে ভাগ হয়ে শপথ নেন ৪২ জন মন্ত্রী। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ৮। সাধারণ মানুষ যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে পারেন, সেজন্যই এবার অনুষ্ঠানের আয়োজন করা হয় রেড রোডে। কংক্রিটের রেড রোডে তৈরি করা হয় কৃত্রিম বাগান। টাঙানো হয় সামিয়ানা। ফোর্ট উইলিয়ামের কাছে তৈরি হয় মূল মঞ্চ। ডালহৌসি পর্যন্ত পাতা হয় সারি সারি চেয়ার। ছিল ৬ হাজার জনের বসার ব্যবস্থা। শপথ অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। রাস্তার দু'পাশেও ছিল অসংখ্য মানুষের ভিড়। রাজভবনের ঘেরাটোপ থেকে বেরিয়ে বেনজির শপথ গ্রহণ খোলা রাস্তায়। প্রথা ভেঙে এই প্রথম রাজ্যে একসঙ্গে শপথ নিলেন মন্ত্রীরা। শুক্রবার দুপুরে এভাবেই নতুন ইতিহাসের সাক্ষী হল রেড রোড। শুরু দ্বিতীয় ইনিংস, মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু দ্বিতীয় ইনিংস, মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নবান্নে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত তলা থেকে হল পুষ্পবৃষ্টি। দেওয়া হল গার্ড অফ অনার। নবান্নের ভেতরে ভিআইপি গেটের সামনে তৈরি হয়েছিল মূল মঞ্চ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেয় কলকাতা পুলিশ। নবান্নের দেওয়ালে পড়েছে নতুন রঙের পোঁচ। গোটা নবান্ন সাজানো হয়েছে রঙিন আলো দিয়ে। গার্ড অফ অনার নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নে ঢুকছিলেন তখন, ৭তলার বারান্দা থেকে শুরু হয় পুষ্পবৃষ্টি। এদিকে, এদিন বিকেলেই মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মন্ত্রীদের দফতর বণ্টন করেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি

ভিডিও

Sharadwat Mukherjee:
Sujit Bose ED Chargesheet | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর নামে চার্জশিট ED-র
Midnapore Medical College: ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget