এক্সপ্লোর

Sourav Ganguly Health: সৌরভ জিজ্ঞেস করল, আপনার শরীর ভাল আছে? বললেন মমতা

তিনি জানিয়েছেন, সৌরভ এখন ভাল আছেন, বুকের ব্যথা আর নেই। চিকিৎসকরা ভাল ব্যবস্থা নিয়েছেন, সৌরভের শারীরিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা খুব ভাল সিদ্ধান্ত।

  কলকাতা: আপনার শরীর ঠিক আছে তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়েও হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে দেখা করেছেন। হাসিমুখে রাজ্যপাল জানিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক ভাল আছেন। স্টেন্ট বসানোর পর সঙ্কটমুক্ত বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজখবর নিতে উডল্যান্ডস হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, সৌরভ ভাল আছেন, তাঁর দিকে তাকিয়ে হেসেছেন। বিছানায় শুয়ে শুয়ে তাঁকে প্রশ্ন করেছেন, আপনার শরীর ঠিক আছে তো? এমন একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের এমন অসুখ কী করে হল, প্রশ্ন করেছেন তিনি। মমতা বলেছেন, তিনি শুনেছেন, ওঁরা কখনও টেস্ট করান না। অভিষেক ডালমিয়াকে তিনি বলেছেন, যে কোনও বড় টুর্নামেন্টের আগে ক্রিকেটার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের যেন শারীরিক পরীক্ষা করানো হয়। কেউ ভাবতেই পারেননি, সৌরভের মত কম বয়সী প্রাক্তন ক্রীড়াবিদের এমন সমস্যা হবে। তিনি জানিয়েছেন, সৌরভ এখন ভাল আছেন, বুকের ব্যথা আর নেই। চিকিৎসকরা ভাল ব্যবস্থা নিয়েছেন, সৌরভের শারীরিক পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এটা খুব ভাল সিদ্ধান্ত। রাজ্যপাল জগদীপ ধনখড়ও সস্ত্রীক গিয়েছিলেন উডল্যান্ডসে সৌরভের সঙ্গে দেখা করতে। দেখা করে বেরিয়ে এসে হাসিমুখে তিনি জানান, বিসিসিআই সভাপতি ভাল আছেন, তাঁকে হাসতে দেখে তাঁর উদ্বেগ দূর হয়েছে। হাসপাতাল যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে তাতে তিনি অত্যন্ত খুশি। সৌরভও বেশ হাসিখুশি রয়েছেন, কোনও টেনশন নেই। হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত ভাল, তাঁরা সব জরুরি ব্যবস্থা নিয়েছেন। সৌরভের ঘরে ঢোকার সময় তাঁর উদ্বেগ ছিল কিন্তু ভেতরে ঢুকে যখন দেখেন, তিনি তাঁর স্বাভাবিক হাসিমুখে রয়েছেন, তখনই তাঁর যাবতীয় দুর্ভাবনা দূর হয়ে যায়। আজ সন্ধেয় প্রাক্তন অধিনায়ক চা বিস্কুট খেয়েছেন। কথা বলেছেন মেয়ে সানার সঙ্গে। চিকিৎসকরা জানিয়েছেন, আরও ৪ থেকে ৫ দিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget