এক্সপ্লোর

মানুষকে ঔদ্ধত্য দেখানো চলবে না, দলকে বার্তা মমতার

কলকাতা: তৃণমূল এবার একাই ২১১। কিন্তু, তার জেরে যাতে ঔদ্ধত্য দলের ঘাড়ে চেপে না বসে, সে বিষয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, কালীঘাটে তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে, তাঁর স্পষ্ট বার্তা, জনপ্রতিনিধিদের কোনও রকম ঔদ্ধত্য দেখানো চলবে না। মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। না হলে, ভবিষ্যতে তাঁদের টিকিট দেওয়া নিয়ে ভাবতে হবে। সাংসদ অপরূপা পোদ্দারকে তাঁর আচরণের জন্য এ দিন ভর্ৎ‍সনা করেন তৃণমূলনেত্রী। সম্প্রতি, আরামবাগের সাংসদ এক শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। সেই রেশ ধরেই, এ দিনের বৈঠকে অপরূপার উদ্দশে তৃণমূলনেত্রী বলেন, তোমাকে কোথা থেকে তুলে এনে সাংসদ করেছি ভুলে গেছো? একজন সাংসদের উচিত, মানুষের সঙ্গে ভাল ব্যবহার করা। ঔদ্ধত্য প্রকাশ করা নয়। শেষবারের মতো বললাম। এরপর ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ অপরূপা। দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেও এদিন ফের বার্তা দেন তৃণমূলনেত্রী। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, পুরনো কর্মীদের মর্যাদা দিতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। দলীয় কমিটিতে ভারসাম্য রাখতে হবে। উত্তরবঙ্গে কোনও রকম গোষ্ঠীকোন্দল চলবে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বর্ধমানের গুসকরা পুরসভা পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। সমাধানসূত্র বের করতে অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে। জনসংযোগ বাড়ানোর উপরও জোর দিয়েছেন মমতা। তাঁর বার্তা, ফোন বন্ধ রাখা চলবে না। নেতাদের অন্তত রাত এগারোটা পর্যন্ত ফোন খোলা রাখতে হবে। সাধারণ মানুষের ফোন ধরতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে, ‘আমরা ২৩৫, ওরা ৩০’ - এই ঔদ্ধত্য দেখিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর সরকারের কী অবস্থা হয়েছিল, তা রাজ্যবাসী দেখেছে। তৃণমূলের মধ্যেও যাতে সেই রোগ বাসা না বাঁধে তাই দলের নেতাদের আগাম সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget