এক্সপ্লোর

অসুস্থ বুদ্ধদেবকে দেখতে বাড়িতে গেলেন মমতা

কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের সৌজন্যের নজির। অসুস্থ প্রাক্তনকে দেখতে তাঁর বাড়িতে বর্তমান। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গত শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দফতরে সম্পাদকমণ্ডলীর বৈঠক চলাকালীন অসুস্থ বোধ করায় তড়িঘড়ি অক্সিজেন দিতে হয় তাঁকে। ওইদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরিয়ে সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে পাম অ্যাভিনিউয়ে পৌঁছন মমতা। সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী বলেন, শরীরের দিকে নজর দিতে হবে, ভাল থাকতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতাকে চা খেতে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। ৭ মিনিট পর সন্ধে ৭টা ১২ মিনিটে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরিয়ে এসে মমতা বলেছেন, ‘আমি তাঁকে দেখতে এসেছিলাম। তিনি আমাকে বসতে বললেন। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করলাম। তিনি চান, বাড়িতেই চিকিত্সা হোক। আমি তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেছি এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছি’। রাজনৈতিক দিক থেকে দুই মেরুতে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে দূরত্বও বিস্তর। রাজনৈতিক মহলে যা রীতিমতো চর্চার বিষয়। তা সত্বেও ২০১১ সালে ক্ষমতায় আসার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে, বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে কার্ড পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবকে নন্দন চত্বরের বাইরে বের করে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেও সপরিবার আসার জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেন মুখ্যমন্ত্রী। পাঠান কার্ডও। যদিও সেই অনুষ্ঠানে আসেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্য়বেক্ষকদের একাংশের মতে, রাজনীতির ক্ষেত্রে হারিয়ে যেতে বসা সৌজন্যকে যে যথেষ্ঠ প্রাধান্য দিতে চান, এদিন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর বাড়িতে পৌঁছে গিয়ে সেটাই বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget