এক্সপ্লোর

মীরা কুমার সবচেয়ে বেশি ভোট পাচ্ছেন বাংলা থেকেই

কলকাতা: তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস একই প্রার্থীকে ভোট দিচ্ছে, এই ঘটনা বিরল। তবে আজ সেটাই হতে চলেছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মীরা কুমারকেই ভোট দিতে চলেছেন রাজ্যের শাসক ও দুই বিরোধী দলের সাংসদ, বিধায়করা। ফলে এ রাজ্য থেকেই সবচেয়ে বেশি ভোট পেতে চলেছেন লোকসভার প্রাক্তন সাংসদ। পশ্চিমবঙ্গে লোকসভার সাংসদ সংখ্যা ৪২ এবং রাজ্যসভার সাংসদ ১৬ জন। বিধানসভার সদস্য ২৯৪ জন। বিজেপি-র তিন এবং গোর্খা জনমুক্তি মোর্চার তিন বিধায়ক এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দিতে চলেছেন। লোকসভার দুই বিজেপি সাংসদও কোবিন্দকেই ভোট দেবেন। বাকি সব ভোটই মীরার ঝুলিতে যাওয়া কার্যত নিশ্চিত। তৃণমূল, সিপিএম ও কংগ্রেস মিলিয়ে লোকসভার ৪০ জন সাংসদ, রাজ্যসভার ১৬ জন সাংসদ এবং ২৮৮ জন বিধায়কই মীরাকে ভোট দিতে চলেছেন। বাংলা থেকে রাজ্যসভায় বিজেপি-র একজনও প্রতিনিধি নেই। রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের একটি ভোটের মূল্য ৭০৮। বিধায়কদের একটি ভোটের মূল্য ১৫১। ভোট হবে গোপন ব্যালটে। কোনও হুইপ কার্যকর হবে না। ফলে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েও কোনও সাংসদ বা বিধায়ক ভোট দিতে পারেন। তবে বাংলায় সেটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিধায়কদের ভোট দেওয়ার জন্য থাকছে গোলাপী রংয়ের ব্যালট পেপার এবং সাংসদদের জন্য সবুজ ব্যালট পেপার। বিধানসভায় কড়া নিরাপত্তার মধ্যে হবে ভোটগ্রহণ।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget