এক্সপ্লোর

হ্যাক করে টাকা আত্মসাৎ! ধৃত দুই প্রতারক

কলকাতা: রাজারহাটে দিল্লি পুলিশের হাতে আন্তঃরাজ্য কিডনি পাচারচক্রের মূল পাণ্ডার গ্রেফতারির পর এবার শহর থেকেই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।   আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে। তাদের বিরুদ্ধে ইমেল হ্যাক করে ৩৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ রয়েছে। চেতলায় এটিএমের সিসিটিভি ফুটেজের সূত্রে জালে দুই অভিযুক্ত। ধৃতদের নাম, সাবির আলি শেখ ও জাহিদ আকবর শেখ। ধৃতরা মোমিনপুর ও একবালপুর এলাকার বাসিন্দা।   ঘটনার সূত্রপাত মে মাসে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, প্রথমে সেখানকার এক কোম্পানির এমডি মধুসূদন দাগার ইমেল অ্যাকাউন্ট হ্যাক হয়। তারপর ইমেল অ্যাকাউন্ট থেকে কোম্পানির তরফে সংশ্লিষ্ট ব্যাঙ্কে নির্দেশ যায়, দু’টি অ্যাকাউন্টে ৩৫ লক্ষ ৮৬ হাজার টাকা স্থানান্তরের। কিন্তু, কোম্পানির এমডি তাঁর অ্যাকাউন্টের সেন্ট মেল-এ গিয়ে দেখেন, সেখান থেকে কোনও ইমেল করা হয়নি।   অভিযোগ দায়ের হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, শিখা দাস ও সরল গ্রিন টেম্পেস্ট নামে একটি সংস্থার অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়েছে। এরপর চেতলার একটি এটিএমের মাধ্যমে ওই দুই অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ১৬ হাজার টাকা তুলে নেওয়া হয়।   এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হয় দু’জনকে। কলকাতায় আসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল। মঙ্গলবার আলিপুর রোড ও বর্ধমান রোড ক্রসিং থেকে গ্রেফতার করা হয় আন্তঃরাজ্য প্রতারণা চক্রের দুই পাণ্ডাকে। মুম্বই নিয়ে যেতে ধৃতদের ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত।   ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা এবং নাম ভাঁড়িয়ে প্রতারণার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতদের প্রাথমিক জেরায় গোয়েন্দারা জানতে পেরেছেন যে, এই চক্রের সঙ্গে হায়দরাবাদের যোগসূত্র রয়েছে। গোয়েন্দাদের অনুমান, প্রতারণাচক্রের মধ্যে রয়েছে পেশাদার হ্যাকারও।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget