এক্সপ্লোর

নারদকাণ্ড:গাড়ি চালকের মাধ্যমে ম্যাথুর সঙ্গে আলাপ, পুলিশের জেরায় দাবি ইকবাল আহমেদের

কলকাতা: ম্যাথ্যু স্যামুয়েল কী কারণে এসেছিলেন, তাঁকে কাদের কাছে পাঠিয়েছিলাম, পুলিশকে সব বলব।এই কথা জানিয়েই মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ লালবাজারে ঢোকেন তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। লালবাজার সূত্রে দাবি, বিশেষ তদন্তকারী দলের সদস্যরা তৃণমূল বিধায়কের কাছে জানতে চান, কীভাবে নারজ নিউজের সিইও ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল? সূত্রের দাবি, জবাবে ইকবাল আহমেদ জানিয়েছেন,গাড়ি চালক তাজদার মির্জার মাধ্যমে ম্যাথ্যু স্যামুয়েলের সঙ্গে পরিচয় হয় তাঁর। লালবাজার সূত্রে দাবি, তদন্তকারীরা জানতে চান,নারদ নিউজের সিইও কী প্রস্তাব দিয়েছিলেন? ইকবাল আহমেদ কারও সঙ্গে ম্যাথ্যুর পরিচয় করিয়ে দিয়েছিলেন কি না? এসব নানা বিষয়ে ইকবাল আহমেদকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বিধানসভা নির্বাচনের আগে সামনে আসে নারদ নিউজের স্টিং অপারেশনের এই ফুটেজ। যেখানে আইপিএস অফিসার এসএমএইচ মির্জা এবং ইকবাল আহমেদকে দেখা যায়। যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভোটের সময় এই ফুটেজ প্রকাশ্যে আসতেই তদন্ত দাবি করে বিরোধীরা। দ্বিতীয়বার ক্ষমতায় এসে নারদকাণ্ডে বিশেষ তদন্তকারী দল গড়েন মুখ্যমন্ত্রী। তারপরই প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এসএমএইচ মির্জাকে। এবং সেখানেই ইকবালের নাম উঠে আসে বলে লালবাজার সূত্রে খবর। প্রথম দফায় জিজ্ঞাসাবাদের পর ফের তলব করা হতে পারে তৃণমূল বিধায়ককে। পাশাপাশি, তাজদার মির্জা নামে ওই গাড়ি চালককেও ডাকা হবে বলে লালবাজার সূত্রে খবর। এদিকে, ম্যাথ্যু স্যামুয়েলকে বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি না আসায়, তাঁকে ফের তলব বা এই নিয়ে আদালতের সাহায্যও চাইতে পারে লালবাজার। এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget