এক্সপ্লোর

আগুনে পুড়ে রহস্যমৃত্যু স্বামীর, পাশের ঘরে টিভি-তে মগ্ন স্ত্রী!

কলকাতা: আগুনে পুড়ে মরলেন স্বামী। আর পাশের ঘরে বসে টিভি দেখলেন স্ত্রী!! শহরের বুকে হাড়হিম করা এই ঘটনার সাক্ষী মানিকতলা হাউজিং এস্টেট। তিনতলার এই ফ্ল্যাটে থাকতেন সিইএসসি-র অবসরপ্রাপ্ত অফিসার, বছর তেষট্টির রঞ্জিত বরাট ও তাঁর স্ত্রী সুতপা বরাট। এখান থেকেই শুক্রবার রাতে উদ্ধার হয়েছে রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ। ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। হঠাৎ বরাট দম্পতির ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখেন আবাসনের বাসিন্দারা। খবর যায় দমকল ও মানিকতলা থানায়। পুলিশ ও দমকল কর্মীরা ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতেই দেখা যায়, ঘরের মধ্যে পড়ে রয়েছে রঞ্জিত বরাটের অগ্নিদগ্ধ দেহ। পাশের ঘর থেকে তন্দ্রাচ্ছন অবস্থায় উদ্ধার করা হয় স্ত্রী সুতপা বরাটকে। সে সময় ওই ঘরে টিভি চলছিল। প্রতিবেশীদের দাবি, সুতপা বরাট জানিয়েছেন, কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তাঁর স্বামী। আর সেসময় পাশের ঘরে বসে তিনি টিভি দেখছিলেন। মৃতের প্রতিবেশী জানিয়েছেন, মহিলা নিজেই বলছেন, তাঁর সামনেই গায়ে আগুন লাগিয়েছেন তাঁর স্বামী। এটা তো হওয়ারই ছিল। কিন্তু, ঠিক কী ঘটেছিল? সত্যিই কি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ্ব রঞ্জিত বরাট? এবিষয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করতেই তিনি মেজাজ হারান। এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে রহস্য ভেদ করতে মৃতের স্ত্রী সুতপা বরাটকে আটক করে জিজ্ঞাবাসাদ করছে মানিকতলা থানার পুলিশ। খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget