এক্সপ্লোর

শহরে ফের ব্রেন ডেথের পর অঙ্গদান, জীবন ফিরে পেতে চলেছেন একাধিক রোগী

কলকাতা: পথ দেখিয়েছেন শোভনা সরকার। আর সেই পথে হেঁটেই আরও এক নজির সৃষ্টিকারী মানবিক সিদ্ধান্তের সাক্ষী রইল কলকাতা। এরও এক ব্রেন ডেথ হওয়া রোগীর অঙ্গদানের সিদ্ধান্ত নিল পরিবার। একের অঙ্গে আবারও জীবন ফিরে পেতে চলেছেন অনেকে। দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা, ৪৯ বছরের সমর চক্রবর্তী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দু’টি কিডনিই কার্যত বিকল হয়ে পড়েছিল। চলছিল ডায়ালিসিস। সোমবার রাতে মস্তিষ্ক থেকে রক্তরক্ষণের পর অবস্থার মারাত্মক অবনতি হয়। মাত্র ৪৯ বছরের সমর চক্রবর্তীর ব্রেন ডেথের খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু, নিজেদের চরম শোকের মুহূর্তেও তাঁরা মানবিক বোধ হারিয়ে ফেলেননি। মাসখানেক আগে শোভনা সরকারের দৃষ্টান্ত মাথাতেই ছিল। তৎক্ষণাৎ তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, একের অঙ্গে অনেকে জীবন ফিরে পেলে, তাতে আর দেরি নয়। চিকিৎসকরাও দেরি করেননি। নাগেরবাজারের নার্সিংহোম থেকে দেহ নিয়ে যাওয়া হয় অ্যাপেলো হাসপাতালে। অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের উপযোগী রাখতে শুরু হয়ে যায় প্রয়োজনীয় প্রক্রিয়া। সমর চক্রবর্তীর লিভারটি অ্যাপেলোতেই ভর্তি এক রোগীকে দেওয়া হবে। তাঁর দু’টি কর্নিয়া আলো ফেরাবে দুই দৃষ্টিহীনের চোখে। একমাস আগে পঞ্চসায়রের বাসিন্দা শোভনা সরকারের ব্রেন ডেথের পর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। শোভনা সরকারের কিডনি ও কর্নিয়ায় জীবন ফিরে পেয়েছেন চারজন। সেই চারজনের মধ্যেই নতুন করে বেঁচে উঠেছেন শোভনা। তাঁর দেখানো পথে হেঁটে এবার নজির তৈরি করলেন দমদম ক্যান্টনমেন্টের সমর চক্রবর্তীও। এক মাসের ব্যবধানে দুই পরিবার দেখিয়ে দিল, মানুষ মানুষের জন্য। শরীরের মৃত্যু হয়। মনুষ্যত্বের নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget