এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: নিরাপত্তায় কড়া নজর হাইকোর্টের, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে রিপোর্ট দিতে নির্দেশ

কলকাতা: পঞ্চায়েত ভোট ঘিরে অবিরাম হিংসা। জেলায় জেলায় রক্ত ঝড়ছে! এই পরিস্থিতিতে ভোটের নিরাপত্তায় নজর দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার শুনানির শুরুতে পিডিএস নেতা সমীর পুততুণ্ড বলেন, আমরা চাই না ভোট স্তব্ধ হয়ে যাক। কিন্তু নির্বাচনে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হোক। দিকে দিকে বিরোধীরা আক্রান্ত হচ্ছে। আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া হচ্ছে না। বিচারপতি সুব্রত তালুকদার কমিশনের কাছে জানতে চায়, তারা কি নির্বাচনের দিন ঘোষণার আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে? কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য বলেন, তাঁরা পঞ্চায়েত আইন অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এগোবেন। বিচারপতি বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে কী পরিকল্পনা নেওয়া হয়েছে? কমিশন জানায়, তারা পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গেও বৈঠক হয়েছে। এরপরই আদালত জানায়, কমিশনের কাছে যে সব অভিযোগ আসবে, সেগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। নিরাপত্তা সংক্রান্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবে, তা নিয়ে রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকরী বৈঠক করতে হবে কমিশনকে। এরপরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। কী সিদ্ধান্ত নেওয়া হল, তা রিপোর্ট আকারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে পেশ করতে হবে। পিডিএসের মামলার প্রেক্ষিতে, এদিন বিচারপতি সুপ্রিম কোর্টের ৯ এপ্রিলের নির্দেশনামা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যা অভিযোগ আসবে, কমিশনকে তা গুরুত্ব সহকারে নিষ্পত্তি করতে হবে। পঞ্চায়েত ভোট নিয়ে এদিন ফের আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস ও বিজেপি। তাদের বক্তব্য ছিল, এসডিও অফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমা দেওয়া যাবে কিনা, তা ২১ এপ্রিল কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা ছিল না। আদালতের নির্দেশের উদ্দেশ্য সাধিত হয়নি। হাইকোর্ট হস্তক্ষেপ করুক। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার মামলার নিষ্পত্তি করে জানিয়ে দেন, এতে হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার ডিভিশন বেঞ্চে যাবে কংগ্রেস।

 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget