এক্সপ্লোর

পণ্ডিতিয়ায় তাণ্ডব: মার্সিডিজ-স্কুটারের রেষারেষিতে দুর্ঘটনা! খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা: দুর্ঘটনায় মৃত্যু। তারপর প্রতিবাদের নামে আবাসনে ঢুকে পরপর ৭৮টি গাড়ি ভাঙচুর। হাজরা রোডের দুর্ঘটনার রেশ আছড়ে পড়ল পণ্ডিতিয়া রোডে! কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে, স্কুটার চালাচ্ছিলেন ল্যান্সডাউনের বাসিন্দা রামদেব যাদব। পিছনে বসেছিলেন পণ্ডিতিয়া রোডের মিথিলেশ যাদব এবং হাজরা রোডের বাসিন্দা অভিজিত পাণ্ডে। আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না! রাত তিনটে নাগাদ, হাজরা রোড ধরে স্কুটার এবং মার্সিডিজটি শরত্‍ বোস রোডের দিকে আসছিল। আচমকাই স্কুটারটিকে ধাক্কা মারে মার্সিডিজটি! পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় রাস্তা ফাঁকা ছিল। সেক্ষেত্রে, স্কুটার এবং মার্সিডিজটির মধ্যে রেষারেষি করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা! স্কুটার ও মার্সিডিজের আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সঠিক তদন্ত দাবি করেছে মৃত আশুতোষ কলেজের অর্থনীতির ছাত্র অভিজিত পাণ্ডের পরিবারও। এদিন ঘটনার প্রতিবাদে হাজরা রোড অবরোধ করে মৃত যুবকের পরিবার। মৃত অভিজিতের দুই বন্ধু আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন। এদিকে, গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পণ্ডিতিয়া রোডের এই আবাসনের বাসিন্দারা। ঘটনার জেরে আতঙ্ক পিছু ছাড়ছে না আবাসনের বাসিন্দাদের। দুর্ঘটনায় মৃত্যু এবং আবাসনে তাণ্ডব। দুটি ঘটনার প্রেক্ষিতে পৃথক দুটি মামলা রুজু করেছে টালিগঞ্জ এবং লেক থানা। খতিয়ে দেখা হচ্ছে হাজরা রোডের দুর্ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget