এক্সপ্লোর

কঙ্কালকাণ্ডের পার্থ দে’র শেষকৃত্য সম্পন্ন, বিদায় জানালেন বন্ধু, আত্মীয়রা

কলকাতা: কেওড়াতলা মহাশ্মশানে কঙ্কালকাণ্ডের পার্থ দে’র শেষকৃত্য। আজ সকাল পার্থ দে’র দেহ এসএসকেএমের মর্গ থেকে নিয়ে যান কাকা অরুণ দে ও ফাদার রডনি। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আত্মীয়। প্রথমে পার্থ দে’র দেহ নিয়ে যাওয়া হয় একবালপুর চার্চে। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসেছিলেন পার্থর বন্ধুরাও। দুপুর ২ নাগাদ এসএসকেএমে পৌঁছন পার্থ’র কাকা অরুণ দে। সঙ্গে ছিলেন ফাদার রডনি। আইনি প্রক্রিয়া শেষ করে ভাইপোর দেহ নিয়ে সোজা একবালপুরের চার্চের উদ্দেশে রওনা দেন তাঁরা। এরপর দুপুর আড়াইটে নাগাদ একবালপুর পৌঁছয় পার্থ’র দেহবাহী গাড়ি। চার্চের বাইরে তখন পার্থ’র আত্মীয়-বন্ধু-উৎসুকদের ভিড়। একে একে ফুলের তোড়া দিয়ে পার্থকে চিরবিদায় জানান সবাই। কিছুক্ষণ পর কেওড়াতলা মহাশ্মশানের দিকে রওনা দেয় পার্থর শববাহী গাড়ি। বিকেল সাড়ে ৪টে নাগাদ সম্পন্ন হয় পার্থ দে’র শেষকৃত্য। গত ২১ ফেব্রুয়ারি, ওয়াটগঞ্জের ফ্ল্যাটের শৌচালয়ে পার্থ দে’র অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রুজু হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা। বন্ধুদের দাবি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন পার্থ। নতুন করে সংসার তৈরির স্বপ্নও দেখছিলেন। তাহলে কেন আত্মহননের পথ বেছে নিলেন তিনি? প্রশ্নটা থেকেই গেল। এদিকে, পার্থ দে’র বিদায়ের দিন, রবিনসন স্ট্রিটের সেই লালবাড়ি ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হল। অরুণ দের আইনজীবীর দাবি, রবিনসন স্ট্রিটের বাড়ি এখনও বিক্রি হয়নি। সেটা প্রক্রিয়ার মধ্যে ছিল। পার্থ দে’ কীভাবে নতুন ফ্ল্যাট কিনল, তা জানা নেই। পার্থ দে চলে গেলেন। পিছনে রেখে গেলেন একরাশ রহস্য। রবিনসন স্ট্রিট থেকে ওয়াটগঞ্জ....রহস্যের ওপর থেকে পর্দা উঠবে কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget