এক্সপ্লোর

সিএমরাআই ভাঙচুর-কাণ্ডে গ্রেফতার ৩

কলকাতা: বুধবার পুলিশের সামনেই সিএমআরআইয়ে তাণ্ডব চলেছিল বলে অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে খিদিরপুর ও একবালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়, শেখ সোনি, জিয়াউদ্দিন শেখ ও রাকেশ ধানুককে। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এই তিনজনকে সনাক্ত করা হয়। যদিও, আদালতে অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করে, তাদের আইনজীবী প্রশ্ন তোলেন, বুধবার হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন ছিল। তাদের সামনে কী ভাবে ভাঙচুর হল? গোটা ঘটনায় প্রত্যক্ষ কিম্বা পরোক্ষভাবে পুলিশেরও মদত ছিল। যদিও, পাল্টা সওয়ালে সরকারি আইনজীবী বলেন, তাণ্ডব এবং হাসপাতাল কর্মীদের মারধরের ঘটনায় ধৃতরা প্রত্যক্ষভাবে জড়িত। বাকি অভিযুক্তদের খোঁজ পেতে ও হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার জন্য, ধৃতদের হেফাজতে নেওয়া প্রয়োজন। অভিযুক্তপক্ষের আইনজীবীও এদিন দাবি করেন, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে সাইকা পারভিনের। চিকিৎসা না করে টাকা চাওয়া হয়েছিল। যদিও গাফিলতির অভিযোগ মানতে চায়নি সিএমআরআই কর্তৃপক্ষ। উল্টে, কিশোরী মৃত্যুর দায় এড়িয়ে, চড়া সুরে নিজেদের আচরণ ও ব্যবহারকে যথার্থ বলেই দাবি করছে তারা। সিএমআরআই আধিকারিক শান্তনু চট্টোপাধ্যায় বলেন, মৃত্যু মানেই চিকিৎসায় গাফিলতি নয়। ওকে অনেক জায়গা থেকে ফিরিয়ে দিয়েছিল, আমরা ফেরাইনি। কিশোরীর বাঁচার ক্ষমতা ১০%-এর নিচে, এটা পরিবারকে বলেও দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাণ্ডবের সময় ৪ ঘণ্টা রোগী ভর্তি বন্ধ ছিল, রাতে ফের তা চালু করা হয়েছে। সিএমআরআইয়ে ভাঙচুর ও মারধরের ঘটনায়, ধৃত তিনজনকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আলিপুর আদালত।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget