এক্সপ্লোর

কবিতা-হিতর্ক: শ্রীজাতর ভয় পাওয়ার কোনও কারণ নেই, আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা: কবিতা-বিতর্কে শ্রীজাতর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীজাতর কিছুই হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি নিজে এটা দেখব। রবিবার রাতে ফেসবুকে নিজের ওয়ালে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। তাঁর কবিতার শব্দচয়ন ভাবাবেগে আঘাত করেছে, এই মর্মে শিলিগুড়ি কমিশনারেটের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেন হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য অর্ণব সরকার। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা যায়, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে তারা কোনও সারবত্তা খুঁজে পায়নি। তাই এর প্রেক্ষিতে কোনও মামলাও রুজু হচ্ছে না। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কবির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ! এপ্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, যেখানে সেখানে দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু এক জন একটা কবিতা লিখেছেন বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা কখনও হবে না। আমি শ্রীজাত নিয়ে পুলিশকে অবিলম্বে রিপোর্ট দিতে বলেছি। যদিও শ্রীজাতর অভিযোগ, ফেসবুক-সহ একাধিক সোশাল নেটওয়ার্কিং সাইটে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে বৃহস্পতিবার গড়ফা থানা ও লালবাজারের সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্রীজাতকে খুব বাজে হুমকি দেওয়া হচ্ছে। একটা রাজনৈতিক দল এটা করছে, যারা গোটা দেশে গৈরিকীকরণ শুরু করে দিয়েছে। কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বলে ওরা মনে করছে যেন গোটা পৃথিবীর দখল নিয়ে ফেলেছে! কিন্তু আমি বলব, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি নিজে এটা দেখব। শ্রীজাতর কিছুই হবে না। মুখ্যমন্ত্রী যেদিন এই আশ্বাস দিয়েছেন, সেদিনই শ্রীজাতর নিরাপত্তায় একজন পুলিশকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। শ্রীজাতর অভিযোগের প্রেক্ষিতে, হুমকি ও তথ্যপ্রযুক্তি আইন মামলাও রুজু হয়েছে। যদিও তাতে অভিযোগ দায়ের থামছে না। বিধাননগর পুলিশের সাইবার সেল ও বিমানবন্দর থানায় শ্রীজাতর বিরুদ্ধে নাশিল জানিয়েছেন জনৈক বিপ্লব কুমার চৌধুরী। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন জয়জিৎ ভট্টাচার্য নামে আরেক জন। শ্রীজাতর গ্রেফতারি চেয়ে এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয় জেলা বিজেপি। পাল্টা শ্রীজাতর পাশে দাঁড়িয়ে শিলিগুড়িতে মিছিল করে বামেরাও। তাদের দাবি, শ্রীজাতর বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ যে মামলা রুজু করেছে, তা প্রত্যাহার করতে হবে। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শ্রীজাতর আশঙ্কার কোনও কারণ নেই।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget