এক্সপ্লোর

এখনই গ্রেফতার নয় ভারতী ঘোষের স্বামীকে, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের

কলকাতা:  এখনই গ্রেফতার করা যাবে না ভারতী ঘোষের স্বামীকে। অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। তদন্তকারী অফিসারকে সাহায্যের নির্দেশ প্রাক্তন আইপিএসের স্বামীকে। এই নির্দেশের পর আপাতত স্বস্তিতে ভারতী ঘোষের স্বামী এম এ ভি রাজু। ১৫ মার্চ পর্যন্ত হাইকোর্টের অনুমতি ছাড়া তাঁকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এদিনের শুনানিতে ভারতীর স্বামীর আইনজীবী বলেন, তাঁর মক্কেলের স্ত্রী একজন প্রাক্তন আইপিএস। ইতিমধ্যেই তিনি ইস্তফা দিয়েছেন। স্ত্রীর আর্থিক বিষয়ের সঙ্গে স্বামীর কোনও যোগ নেই।এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সরকারপক্ষ। অ্যাডভোকেট জেনারেল বলেন, ভারতী ঘোষের স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে, ২২টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত চুক্তিপত্র উদ্ধার হয়েছে। প্রচুর সোনার পাশাপাশি পাওয়া গিয়েছে আড়াই কোটি টাকা। এরা নোট বাতিলের সময় পুরনো নোটের বিনিময়ে সোনার কেনার চক্র চালাত। প্রচুর মানুষের কাছ থেকে জোর করে এভাবে সোনা কেড়ে নেওয়া হয়েছে। যে  ফ্ল্যাটগুলিতে সিআইডি অভিযান চালিয়েছে, সেগুলি ভারতী ঘোষের স্বামীর নামে। তাই এম এ ভি রাজু কিছু জানেন না, এমনটা নয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযুক্তদের খুঁজে বের করতে পদক্ষেপ নিক পুলিশ। তল্লাশিতে বাজেয়াপ্ত সম্পত্তির চুক্তিপত্র ও সোনার মধ্যে যোগ রয়েছে কিনা, তাও খুঁজে দেখুক তারা। ভারতীর স্বামীকেও বেশ কিছু নির্দেশ দিয়েছে হাইকোর্ট।নেতাজি নগর থানার তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন দেখা করতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। মামলার পরবর্তী শুনানি ১২ মার্চ।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget