এক্সপ্লোর

জম্মু-কাশ্মীর সমস্যার নেপথ্যে নেহরু-হরি সিংহ-শেখ আবদুল্লার ত্রিকোণ সম্পর্কের রসায়ন কতটা দায়ী? জানতে দেখুন 'প্রধানমন্ত্রী ২', চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়

কোথা থেকে শুরু হল কাশ্মীর সমস্যা? নেপথ্য কারণ কী? কার দায় সবচেয়ে বেশি?

কলকাতা: ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ায় রাতারাতি কি জম্মু-কাশ্মীরের সব সমস্যার সমাধান হয়ে যাবে? কোথা থেকে শুরু হল কাশ্মীর সমস্যা? নেপথ্য কারণ কী? কার দায় সবচেয়ে বেশি?

এমন অনেক জানা-অজানা প্রশ্নের উত্তর নিয়ে টেলিভিশনের পর্দায় ফের হাজির 'প্রধানমন্ত্রী ২'। এবিপি আনন্দ চ্যানেলের পর্দায় ফিরে আসছে ভারতীয় নিউজ চ্যানেলের ইতিহাসে বৃহত্তম এবং বিপুল জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সংস্করণ।

শনিবার শুরু হতে চলেছে এই বহুল কথিত সিরিজ। বাংলার জনপ্রিয় অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল প্রথম সিরিজ 'প্রধানমন্ত্রী'। এবার আবারও একই ভূমিকায় দেখা যাবে ধৃতিমানকে। এর আগে, ২০১৩ সালে সম্প্রচারিত হওয়া 'প্রধানমন্ত্রী' সিজন ১-এর ২৬টি এপিসোডে দেখানো হয়েছিল বিংশ শতাব্দীর চারের দশকে ভারতের স্বাধীনতার লড়াই থেকে শুরু করে  '৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেই সঙ্গে জড়িয়ে পড়া ভারতীয় রাজনীতির বিভিন্ন দিক। দেখানো হয়েছিল দেশের ১৩ প্রধানমন্ত্রীর গল্প।

দ্বিতীয় সিজনে দেখানো হবে স্বাধীন ভারতের ইতিহাস। জানা যাবে অনেক অজানা তথ্য, যা এর আগে কখনও প্রকাশ পায়নি। অনেক গল্প যা আমরা অনেকেই হয়ত ভুলে গিয়েছি। এখানে দেখানো হবে স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক পট-পরিবর্তন থেকে শুরু করে কাশ্মীর-ইস্যু। এবারের প্রথম পর্বের বিষয়বস্তু হবে জম্মু ও কাশ্মীর সমস্যা। লর্ড লুইস মাউন্টব্যাটেনের সঙ্গে বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিলেন মহারাজা হরি সিংহ? সমস্যার নেপথ্যে জওহরলাল নেহরু-হরি সিংহ-শেখ আবদুল্লার ত্রিকোণ সম্পর্কের রসায়ন কতটা দায়ী? জম্মু –কাশ্মীর নিয়ে কি চিন্তায় ছিলেন সর্দার বল্লবভাই পটেল?

এক কথায়, কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বুঝতে হলে অবশ্যই জানতে হবে তার ইতিহাস। আর ইতিহাস জানতে হলে অবশ্যই দেখতে হবে 'প্রধানমন্ত্রী ২'। তথ্য় ও ইতিহাসের জানা-অজানা তথ্যের ভিত্তিতে চুলচেরা বিশ্লেষণ তুলে ধরা হবে দর্শকদের সামনে।

প্রথম সিরিজ দর্শকদের মোহিত করেছিল। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা তামাম দর্শককূলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget