এক্সপ্লোর
বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা, রাজারহাটে আত্মহত্যা করল মাধ্যমিক পরীক্ষার্থী

ফাইল ছবি
কলকাতা: রাজারহাট থানা এলাকার বিষ্ণুপুর-বটতলায় বাড়ি থেকে উদ্ধার হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। মৃতের নাম পামেলা ঘোষ। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে ঝামেলার জেরে আত্মহত্যা করেছে সে। পামেলার বাড়ির লোক জানিয়েছেন, গতকাল পরীক্ষা না থাকায় সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক বাবাই দাসের সঙ্গে দেখা করে সে। বাড়ি ফেরার পর দরজা ভেঙে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরেই আত্মহত্যা বলে দাবি করেছেন তাঁরা। তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিশ।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















