এক্সপ্লোর
দমদমে সিন্ডিকেট, তোলাবাজির প্রতিবাদ করায় প্রহৃত ব্যবসায়ী, শ্লীলতাহানি স্ত্রীর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দমদম: দমদমের দেবেন্দ্র কলোনিতে সিন্ডিকেট, তোলাবাজি সহ একাধিক অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় স্থানীয় এক ব্যবসায়ীকে মারধর করল দুষ্কৃতীরা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলর সত্যব্রত সাঁতরার বিরুদ্ধে। আক্রান্তের দাবি, এলাকায় চলতে থাকা অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় গতকাল রাতে ১০-১২টি মোটরবাইকে করে তাঁর ওপর চড়াও হয় বেশ কয়েকজন যুবক। মারধর করা হয় তাঁকে ও স্ত্রী সহ পরিবারের সদস্যদের। চলে শ্লীলতাহানিও। যদিও সংশ্লিষ্ট কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Before You Go
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?






















