এক্সপ্লোর

জামাত-জেরায় র‌্যাব

কলকাতা: খাগড়াগড়কাণ্ডে ধৃত জামাত জঙ্গিদের জেরা করতে কলকাতায় এল বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবের প্রতিনিধি দল। সম্প্রতি পশ্চিমবঙ্গ ও অসম থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহাদিনের ৬ নেতাকে। তাদের মধ্যে ৫ জনের নাম রয়েছে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের এনআইএ-র চার্জশিটে। তারা হল, মৌলানা ইউসুফ, শাহিদুল ইসলাম, মহম্মদ রুবেল, আবুল কালাম ও জাহিদুল ইসলাম। ধৃতদের মধ্যে জাহিদুল ইসলাম ওরফে জাবিদুল ও মহম্মদ রুবেল ওরফে রফিক বাংলাদেশের বাসিন্দা। সেই সূত্র ধরেই এদিন এনআইএ হেফাজতে থাকা দুই জামাত জঙ্গিকে জেরা করতে কলকাতায় আসেন র‌্যাবের দুই গোয়েন্দা। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় কয়েকজনের। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, খাগড়াগড়ের ওই বাড়িতে বিস্ফোরক তৈরি হচ্ছিল। যা বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। এরপরে গত জুলাই মাসে বিস্ফোরণ ঘটে বাংলাদেশের গুলশনে অভিজাত আর্টিজান ক্যাফেতে, বিস্ফোরণ ঘটে কিশোরগঞ্জের শোলাকিয়াতেও। ঘটনার তদন্তে নামে র‌্যাব। জাহিদুল ইসলাম ও মহম্মদ রুবেল বাংলাদেশের গোয়েন্দাদের কাছে মোস্ট ওয়ান্টেড। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন জামাত। বাংলাদেশে বিভিন্ন বিস্ফোরণের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃত জামাত জঙ্গিদের জেরা করবেন র‌্যাবের আধিকারিকরা। পাশাপাশি, খাগড়াগড়কাণ্ডে ধৃত জামাত জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের জামাত নেতাদের যোগসূত্র জানারও চেষ্টা করবেন তাঁরা। অন্যদিকে, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে এদিন ফের মঙ্গলকোটে যায় এনআইএ। তদন্তকারীদের দাবি, ধৃত ইউসুফকে জেরা করে তাঁরা একটি ল্যাপটপের কথা জানতে পারেন। সেই ল্যাপটপের সন্ধানেই এদিন মঙ্গলকোটের একটি গ্রামে তল্লাশি চালায় এনআইএ। যদিও সেই ল্যাপটপের সন্ধান মেলেনি।

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget