এক্সপ্লোর
রাজাবাজার সায়েন্স কলেজে অধ্যাপককে ‘চড়’ টিএমসিপি নেতার

কলকাতা: ফেল করেও পাসের দাবিতে আন্দোলন-সংক্রমণ অব্যাহত। রাজাবাজার সায়েন্স কলেজে টিএমসিপি নেতার চড় খেলেন অধ্যাপক। রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ার সংখ্যা ৪২। বি টেকের চতুর্থ সিমেস্টারে পাস করেছেন মাত্র ১৮ জন। ২৪ জনই ফেল, তাঁদের মধ্যে আবার ৪ জনের বছর নষ্ট। এই পরিস্থিতিতে উপাচার্যকে চিঠি লিখেছিলেন বিভাগের অধ্যাপক ভাস্কর চন্দ্র দাস। অভিযোগ, তার জেরেই ছাত্রদের কাছে চড় খেতে হয়েছে তাঁকে। বলেন, বাঁ কানে সপাটে চড় মারা হয়। এখনও অসহায় আমি। তালাবন্দি ছিলাম কিছুক্ষণ। উপাচার্যকে বলেছি, বাধা দেবেন না, এফআইআর করতে যাচ্ছি। তাঁর আরও অভিযোগ, চাকরি খেয়ে নেওয়ার হুমকির পাশাপাশি মাকে নিয়ে বাজে মন্তব্যও করা হয়। অভিযোগের তির গৌরব দত্ত মুস্তাফি নামে তৃণমূল ছাত্রপরিষদ নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগও দায়ের করেছেন অধ্যাপক। কলেজ সূত্রে খবর, তাঁর সঙ্গে বৈঠক করে পাশে থাকার বার্তা দিয়েছেন উপাচার্য। যদিও অভিযুক্ত ছাত্রনেতা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।
আরও পড়ুন
























