এক্সপ্লোর

দলের নিন্দা, ভুল স্বীকার তন্ময়ের, ফের জোট সওয়াল সূর্যর

কলকাতা: বাম পরিষদীয় দলের সিদ্ধান্ত না মেনে কংগ্রেসের মিছিলে যোগ দেওয়ায় দল নিন্দা করার পর ভুল স্বীকার তন্ময় ভট্টাচার্যের। সূত্রের দাবি, দলীয় বৈঠকে সিপিএম বিধায়ক বলেন, তিনি ব্যক্তিগত ভাবে কংগ্রেসের মিছিলে গিয়েছিলেন। মিছিলে গিয়ে ভুল করেছেন। না গেলেই ভাল হত। দল যে প্রকাশ্যে নিন্দা করেছে তাও মেনে নিচ্ছেন। এই বৈঠকেই জোটের পক্ষে সওয়াল করেন সূর্যকান্ত মিশ্র। কংগ্রেসের মিছিলে যোগ দেওয়ার জন্য আলিমুদ্দিন প্রকাশ্যে নিন্দা করার পর, দলের অন্দরে ভুল মেনে নিলেন দমদম উত্তরের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সিপিএম সূত্রে দাবি, সোমবার, উত্তর ২৪ পরগনার জেলা কমিটির বৈঠকে তিনি বলেন, আমি ব্যক্তিগত ভাবে কংগ্রেসের মিছিলে গিয়েছিলাম। মিছিলে গিয়ে ভুল করেছি। না গেলেই ভাল হত। দল এ বিষয়ে যে প্রকাশ্যে নিন্দা করেছে তা আমি মেনে নিচ্ছি। বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদকও। সূত্রের খবর, এ দিনের বৈঠকে তন্ময় ভট্টাচর্যের নাম করে কোনও মন্তব্য করেননি সূর্যকান্ত মিশ্র। তিনি জোটের পক্ষে সওয়াল করে বলেন, জোট করেছিলাম বলেই এমন ফল হয়েছে। জোট না করলে ফল আরও খারাপ হত। একটা কর্মসূচিতে অংশ নিইনি বলে এমন নয় ভবিষ্যতে অংশ নেব না। যৌথ আন্দোলন, যৌথ কর্মসূচি চলবে। গত শনিবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে কংগ্রেস। বিস্তর টানাপোড়েনের পর বাম পরিষদীয় দল সিদ্ধান্ত নেয়, এই মিছিলে তারা কেউ যোগ দেবে না। তারপরেও কংগ্রেসের মিছিলে হাঁটেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এর জন্য প্রকাশ্যে তাঁর নিন্দাও করে দল। এরপর, এ দিনের বৈঠকে নিজেই বিষয়টি নিয়ে কিছু বলতে চান সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্য। কংগ্রেসের মিছিলে যাওয়া যে ভুল হয়েছিল তা স্বীকার করে নেন বলে সিপিএম সূত্রে দাবি। যদিও, রাজনৈতিক মহলে ধারণা, একার সিদ্ধান্তে তন্ময় ভট্টাচার্য এমনটা করেননি। নিশ্চয় আলিমুদ্দিনের একাংশের এর নেপথ্যে সমর্থন ছিল। কিন্তু, শরিকদের চাপের কথা মাথায় রেখেই প্রকাশ্যে নিন্দা ও ভুল স্বীকারের অবস্থান নেওয়া হল। আর এসবের মধ্যেই আলিমুদ্দিন আরও একবার বুঝিয়ে দিল, কংগ্রেসের সঙ্গে জোটের পথে এখনও তারা অনড়।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব

ভিডিও

Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের
Kunal Ghosh: 'ওঁনার মন্ত্রিত্বের তালিকাটা দীর্ঘ ছিল, তখন অভিমান হয়নি', চন্দ্রিমাকে খোঁচা কুণাল ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget