এক্সপ্লোর

প্রথমবার বাংলাদেশে বিজয় দিবস অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের কর্মরত সামরিক অফিসাররা

কলকাতা: এই প্রথমবার বিজয় দিবস উদযাপনে অংশ নিতে বাংলাদেশে যাচ্ছেন ভারতীয় সামরিক বাহিনীর কর্মরত অফিসাররা।

রবিবার, সেনাবাহিনীর মেজর জেনারেল জেনারেল স্টাফ (এমজিজিএস), ইস্টার্ন কম্যান্ড মেজর জেনারেল আর নাগরাজ বলেন, এবছর মোট ৩০ জনের এক ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশের রাজধানী ঢাকায় যাবেন আগামী ১৬ ডিসেম্বরের উৎসবে যোগ দিতে।

ওই প্রতিনিধিদলে থাকবেন স্থলসেনার ২ জন এবং নৌসেনা ও বায়ুসেনার একজন করে কর্মরত অফিসার। এছাড়াও, ওই প্রতিনিধিদলে থাকবেন যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মী এবং অন্যান্য বিশিষ্টজনেরা। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে আরও মজবুত ও দৃঢ় করতে বরাবরই বদ্ধপরিকর ভারত। ভারতীয় সেনার কর্মরত অফিসারদের বাংলাদেশ যাত্রা সেই প্রয়াসেরই অঙ্গ।

এদিকে, প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকে বিশাল প্রতিনিধিদল ভারতে আসছে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে। সেই প্রতিনিধিদলে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার নিয়ে মোট ৫৫ জন আসছেন। এছাড়াও, বাংলাদেশ সেনার কর্মরত অফিসার, মন্ত্রী ও তাঁদের পরিবারও উপস্থিত থাকবেন কলকাতায়। ফলে, সব মিলিয়ে প্রতিনিধিদলের সংখ্যা ৭২।

সেনার তরফে জানানো হয়েছে, এবছর বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হবে আগামী ১৩ তারিখ। প্রিন্সেপ ঘাটে সামরিক ব্যান্ডের সুরের মূর্চ্ছনার মাধ্যমে সূচনা হবে অনুষ্ঠানের। ১৪ তারিখ, কলকাতার রেস কোর্সে হবে হেলিকপ্টার শো এবং ব্যান্ডের পারফরম্যান্স।

মূল অনুষ্ঠান হবে সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলয়ামে। সেখানে বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানানো হবে ১৯৭১ সালের যুদ্ধে শহিদ হওয়া যোদ্ধাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget