এক্সপ্লোর

আপত্তি বিজেপির, রোড শো-য় থাকছেন না বৈশাখী

এর আগে লালবাজার দাবি করে, বাইক ও গাড়ি নিয়ে রোড শো করলে বিরাট যানজট হতে পারে। তাই অনুমতি দেওয়া হচ্ছে না।

  কলকাতা: খিদিরপুর থেকে রাজ্য দফতর পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রোড-শোর অনুমতি দিল না পুলিশ। লালবাজার জানিয়েছে, বাইক ও গাড়ি নিয়ে রোড শো করলে ব্যাপক যানজট হতে পারে ফলে অনুমতি দেওয়া হচ্ছে না। কিন্তু বিজেপি জানিয়ে দিয়েছে, রোড শো হচ্ছেই। গতকাল গভীর রাত পর্যন্ত শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক চলে রোড শো করা হবে কিনা তা নিয়ে। তাতে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার, রাকেশ সিংহ প্রমুখ। শেষমেষ সিদ্ধান্ত হয় রোড শো হবে, পুলিশ অনুমতি না দিলেও। সেইমত আজ দুপুর তিনটেয় আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে, মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতর পর্যন্ত র‍্যালি করার কথা দলের কলকাতা জোনের নতুন পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের। যদি পুলিশ পথ আটকায়, তাহলে র‍্যালি চিড়িয়াখানার সামনে থেকে মুরলীধর সেন লেনে যাওয়ার পূর্বে কালীঘাট ঘুরে যাবে। পথে বাধা না পেলে পূর্ব নির্ধারিত রুট দিয়েই যাবে র‍্যালি। এর আগে লালবাজার দাবি করে, বাইক ও গাড়ি নিয়ে রোড শো করলে বিরাট যানজট হতে পারে। তাই অনুমতি দেওয়া হচ্ছে না। বিজেপির কলকাতা জোনের নতুন পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ছাড়াও দলের কলকাতা জোনের সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়েরও তাতে থাকার কথা। এছাড়া ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়। পুলিশের অনুমতি না পাওয়ার প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কর্মসূচি যখন ঠিক হয়েছে, তা হবেই। পুলিশের অনুমতি চাইতে গেলে পুলিশ দেবে না। তাহলে অনুমতি নেওয়ার দরকার কী আছে? তৃণমূলের লোকেরা অনুমতি নেয় নাকি? যারা নিয়ম মানে তারা অনুমতি চায়। বিজেপি নেতারা যদি মনে করেন মিছিল করবেন, তাহলে করবেন। করা উচিতও, গণতন্ত্র কারও একার নয়। দেবজিৎ সরকার জানিয়েছেন, পুলিশ কয়েকটি বাইকের সংখ্যা কমাতে বলেছে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে তাঁরা মিছিল বার করবেন।

সেরা শিরোনাম

Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget