এক্সপ্লোর

জঙ্গি হানার আশঙ্কায় উৎসবের কলকাতায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কম্যান্ডো-বাহিনী

কলকাতা: ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র পরই দেশজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছিল। তারমধ্যেই বারামুলার সেনা ক্যাম্পে হামলা চালিয়ে প্রত্যাঘাতের চেষ্টা করেছে জঙ্গিরা! গোয়েন্দাদের আশঙ্কা, উৎসব-মুখর কলকাতাকেও নিশানা করতে পারে সন্ত্রাসবাদীরা! ভারতীয় সেনার সার্জিক্যাল অ্যাটাকের পরে জঙ্গিদের প্রত্যাঘাতের আশঙ্কায় কলকাতার পুজোর আবহকে আশঙ্কিত করে ফেলেছে। আর সেই আশঙ্কা নির্মূল করতে নানা ব্যবস্থা। হাতিবাগান, গড়িয়াহাট থেকে নিউ মার্কেট। সর্বত্রই এখন জমজমাট পুজোর বাজার। সম্ভাব্য জঙ্গি হামলার কথা ভেবে আতঙ্কে ক্রেতারা। গোয়েন্দাদের মতে, উৎসবের মরসুমে জঙ্গিদের কাছে সফট টার্গেট বাজার। নিউ মার্কেট, লিন্ডসে স্ট্রিট। চারদিকে শপিং মল, মার্কেট। দিনভর বিকিকিনি, খাওয়া-দাওয়া, হইচই। তাই এবার নিউ মার্কেটকে ঘিরে নিরাপত্তা কড়াকড়ি। সাদা পোশাকের নজরদারির পাশাপাশি সিসিটিভি। লালবাজার সূত্রে খবর, শহরজুড়ে একদিকে যেমন গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের সাদা পোশাকে নজরদারি চলছে, তেমনই তৎপর স্পেশাল টাস্ক ফোর্সও! মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ ভিনরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে সন্দেহভাজন এবং জঙ্গিদের লিঙ্কম্যানের গতিবিধির ওপর নজর রেখেছে এসটিএফ। জঙ্গিরা যদি ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালায়, তাহলে রোখার জন্য ওয়াচ টাওয়ার, সেখানে রক্ষী মোতায়েন করা হয়েছে। আর এরকম বালির বাঙ্কার। জঙ্গিরা হামলা চালালে স্পেশাল অ্যাকশন ফোর্সের জওয়ানরা যাতে এখানে ঢুকে গুলি চালাতে পারে। পঞ্চমী থেকে পুলিশ পিকেট থাকছে শহরজুড়ে। গোপন জায়গায় প্রস্তুত থাকবে জঙ্গি মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত কম্যান্ডো বাহিনী এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিভিন্ন রাস্তায় টহল দেবে কলকাতা পুলিশের রেডিও ফ্লাইং স্কোয়াড, হাই রেডিও ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম। পুজোর সময়, মণ্ডপগুলিতেও হামলার সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দা থেকে প্রাক্তন সেনাকর্তা। কারণ, জনবহুল জায়গা সব সময়ই জঙ্গিদের কাছে প্রথম পছন্দের! পুলিশ সূত্রে দাবি, তাই মণ্ডপের সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর যাতে সর্বক্ষণ নজরদারি চালানো হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। প্রয়োজনে পুলিশের তরফে সাহায্য করা হবে পুজো কমিটিগুলিকে। পুজোর সময় মেট্রোতেও থাকে উপচে পড়া ভিড়। এই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। কলকাতাতেই রয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর। ফোর্ট উইলিয়ামের মধ্যেই আবাসনে পরিবারকে নিয়ে থাকেন বহু জওয়ান। তাই গোয়েন্দাদের আশঙ্কা, কলকাতায় হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না! কলকাতাকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে, শহরে ঢোকা ও বেরোনোর, ২০টি পয়েন্টে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছে ধর্মতলার মতো বড় বাসস্ট্যান্ডও! বাবুঘাটে যেহেতু ভিনরাজ্যের বাসস্ট্যান্ড, তাই সেখানেও বাড়তি নজর দেওয়া হয়েছে। সব মিলিয়ে পুজোতে আতঙ্কে তিলোত্তমা..তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত লালবাজারও!
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget