এক্সপ্লোর

সুদীপের গ্রেফতারির প্রতিবাদে বিজেপি দফতরে টিএমসিপির বিক্ষোভ, সংঘর্ষ, ইটবৃষ্টি

কলকাতা:  সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গ্রেফতারির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ আছড়ে পড়ল কলকাতায় বিজেপির সদর দফতরের সামনে। বিজেপি কর্মীদের প্রত্যাঘাতে ধুন্ধুমার হয়ে উঠল এলাকা। দু’পক্ষের খণ্ডযুদ্ধ গড়াল রক্তারক্তি পর্যন্ত। মঙ্গলবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমে পড়ে। বিকেল পৌনে পাঁচটা নাগাদ মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরের কাছে তাঁরা জমায়েত হয়। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের এগোতে দেখে বিজেপি দফতর থেকে রে রে করে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন ৩০-৩৫ জন দলীয় কর্মী। বিজেপির মহিলা কর্মীর হাতেও তখন লাঠি দেখা যায়। উল্টোদিকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের হাতেও লাঠি দেখা গিয়েছে। বিজেপি সমর্থকদের দলে ভারি দেখে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা প্রথমে সেখান থেকে ছুটে পালায়। কিন্তু, কিছুক্ষণের মধ্যে দলে ভারি হয়ে তারা আবার ফিরে আসে। ততক্ষণে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছে তৃণমূল কর্মীরাও। রাস্তা থেকে ইটের টুকরো তুলে তারা বিজেপি দফতরের দিকে এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে। উড়ে যায় ভাঙা টিউব লাইটের টুকরো। তৃণমূলকর্মীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটে যায় কয়েকজন বিজেপি কর্মীর। কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। গোটা এলাকা তখন রণক্ষেত্র পরিণত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় গার্ডরেল দিয়ে তৃণমূল-বিজেপি দু’পক্ষকে কোনওমতে আলাদা করে তারা। পুলিশ একদিকে যখন বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করছে,  তখন অন্যদিকে পুলিশের বাধা সত্বেও ইট ছুড়তে থাকে তৃণমূল সমর্থকরা। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া,  বিজেপি আমাদের ইট মারলে কি আমরা মোয়া ছুঁড়ব। এই ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছে বিজেপি। গোটা ঘটনার কথা জানানো হয়েছে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও। বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহের দাবি, পরিকল্পনামাফিক হামলা, কিন্তু এতেও তদন্ত থামেনি। বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর, কিছুক্ষণ সেন্ট্রাল অ্যাভিনিউও অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। এদিকে, সন্ধেয় সিজিও কমপ্লেক্সে যান পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-জ্যোতিপ্রিয় মল্লিকরা। বুধবার দিল্লিতে বৈঠকে বসছে তৃণমূলের সংসদীয় দল। তারপর সংসদ ভবন চত্বরে ধর্না দেখাবেন তাঁরা। সব মিলিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে রাজ্য এবং রাজধানী, সব জায়গায় আন্দোলন পৌঁছে দিতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget