এক্সপ্লোর

প্রয়াত স্বামী আত্মস্থানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

কলকাতা: শনিবার থেকেই বাড়ছিল উদ্বেগ। রবিবার সব শেষ। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজ। বার্ধক্যজনিত রোগের কারণে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন স্বামী আত্মস্থানন্দ। ছিল কিডনির সমস্যাও। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাখা হয় ভেন্টিলেশনে। দুপুরেই মঠের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থা সঙ্কটজনক। রবিবার সন্ধ্যায় আসে দুঃসংবাদ। ৯৮ বছর বয়সে প্রয়াত মহারাজ। শোকের ছায়া ভক্তদের মধ্যে। রবিবার দুপুরে স্বামী আত্মস্থানন্দ মহারাজকে দেখতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাজের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। পরে টুইটারে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘দুপুরেই দেখতে গিয়েছিলাম। সামাজিক ও ধর্মীয় কাজে জীবন উৎসর্গ করেছিলেন স্বামী আত্মস্থানন্দ। তাঁর প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁর প্রয়াণ আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। আর্তের সেবা ও দুঃস্থর কল্যাণে তাঁর অবদান অনস্বীকার্য।’ আত্মস্থানন্দের প্রয়াত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়। শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বহু বিশিষ্ট ব্যক্তি। গুজরাতে থাকাকালীন একসময় আত্মস্থানন্দের কাছে আসতেন যুবক নরেন্দ্র মোদী। সেই সময় তিনি সংসার ত্যাগ করে আশ্রমে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন স্বামী আত্মস্থানন্দকে। দূরদৃষ্টি সম্পন্ন আত্মস্থানন্দজি মহারাজ তাঁকে নিরস্ত করেন এবং বলেন, ‘তোমাকে দেশের অনেক কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী হওয়ার পর কলকাতায় আত্মস্থানন্দের সঙ্গে দেখাও করেছেন মোদী। এদিন প্রয়াণের খবর পেয়ে শোক জ্ঞাপন করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘স্বামী আত্মস্থানন্দ মহারাজ মহাপুরুষ ছিলেন। বহু প্রজন্ম তাঁর অবদানের কথা মনে রাখবে। যখনই কলকাতায় যেতাম, তখনই তাঁর আশীর্বাদ নিতাম।’ রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সারা রাত এবং সোমবার সারা দিন স্বামী আত্মস্থানন্দের দেহ রাখা থাকবে বেলুড় মঠে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। সোমবার রাত সাড়ে ৯টায় সম্পন্ন হবে শেষকৃত্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget