এক্সপ্লোর

আইএসের হাতে ‘ল্যাপটপ বোমা’? সতর্কতা জারি বিমানবন্দরে

কলকাতা: বিমানে হামলার ছক কষছে আইএস! পিছিয়ে নেই আল কায়দার মতো জঙ্গি সংগঠনও! ল্যাপটপের মধ্যে বিস্ফোরক ভরে হতে পারে হামলা! মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি ল্যাপটপ বোমা হাতে এসেছে জঙ্গি সংগঠন আইএস-এর। বিমান বন্দরে থাকা লাগেজ স্ক্যানার ধরতেই পারছে না এই ল্যাপটপ বোমা। তবে খবরের শিরোনামে আসা এই ল্যাপটপ বোমা নতুন নয়। ২০১৬-র মার্চে সোমালিয়ার বিমানবন্দরে দাড়িয়ে থাকা একটি বিমানের ভিতর ল্যাপটপ বোমা বিস্ফোরণ হয়। ছোট মাপের বিস্ফোরণে ৬ যাত্রী আহত হন। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল কায়দা। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, এবার সেই ল্যাপটপ বোমাই এবার নাকি হাতে এসেছে আইএস-এর। এরপরেই নড়েচড়ে বসেছে আমেরিকা-ইংল্যান্ডের মতো দেশ। একাধিক ব্রিটিশ বিমানবন্দরে ল্যাপটপ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ১০টি দেশ থেকে ল্যাপটপ-সহ ইলেকট্রনিক্স জিনিস নিয়ে আমেরিকার বিমানে চড়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে ভারতকেও আইএস টার্গেট করেছে বলে খবর প্রকাশ্যে এসেছে। তাই আগেভাগেই সতর্ক ভারতও। সিআইএসএফ-এর ডিজি ওপি সিংহ বলেছেন, আমি মনে করি এনিয়ে ভাবার সময় এসেছে। দু দিন আগে এ নিয়ে সতর্কতা এসেছে। গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। ইংল্যান্ডের বেশ কয়েকটি বিমানবন্দরে যাত্রীদের ল্যাপটপ নিয়ে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরাও এ নিয়ে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি। তবে ভারতীয় বিমানবন্দরগুলির নিরাপত্তার ক্ষেত্রে কিছু জায়গায় সীমাবদ্ধতা আছে বলেও স্বীকার করেছেন তিনি। ল্যাপটপ বোমা রুখতে অবশ্য ইতিমধ্যেই এদেশে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। দেশের সব বিমানবন্দরে বডি স্ক্যানার বসানোর চেষ্টা চলছে। দিল্লি বিমানবন্দরে বসানো হয়েছে দুটি বডি স্ক্যানার। ওয়াকিবহাল মহলের মতে, দেশে আইএস-এর গতিবিধি দিনদিন বাড়ছে। সাম্প্রতিককালে উত্তরপ্রদেশে ট্রেনে বিস্ফোরণ বা জঙ্গি এনকাউন্টারে উঠে এসেছে আইএস-এর নাম। তাই মার্কিন গোয়েন্দা সূত্রে পাওয়া ল্যাপটপ বোমার খবরে আগেভাগেই সতর্ক হতে চাইছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget