এক্সপ্লোর

টিপু সুলতানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর, মামলার ভাবনা বংশধরের

কলকাতা: টিপু সুলতানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছেন কলকাতায় বসবাসকারী মহীশূরের শাসকের বংশধররা।

টিপু সুলতানের পুত্র যুবরাজ মঈনউদ্দিনের ষষ্ঠ বংশধর বখতিয়ার আলির দাবি, মন্ত্রীর মন্তব্য ভিত্তিহীন ও লজ্জাজনক। তিনি বলেন, একজন মন্ত্রীর কাছ থেকে এধরনের অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। নিজের রাজনৈতক ফায়দার জন্যই এধরনের সস্তা মন্তব্য করছেন তিনি। আমরা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভাবনাচিন্তা করছি। এরজন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। সম্ভবত, তাঁর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হবে।

গত ২১ তারিখ, টুইটার মারফৎ হেগড়ে কর্নাটক সরকারকে জানান, আগামী ১০ নভেম্বর টিপু সুলতান জয়ন্তী উৎসবের মতো ‘লজ্জাকর’ উদযাপনের জন্য তাঁকে যেন আমন্ত্রণ না জানানো হয়। হেগড়ের ট্যুইট, নৃশংস খুনি, বদ্ধ, গোঁড়া ধর্মোন্মাদ, গণধর্ষণকারী বলে যাকে লোকে চেনে, এমন একজনকে মহিমান্বিত করে তোলার লজ্জার আসরে আমায় আমন্ত্রণ না জানাতে বলেছি কর্নাটক সরকারকে।

এপ্রসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাওয়া হবে কি না জানতে বখতিয়ারকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানানোর কোনও পরিকল্পনা নেই তাঁদের। এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে টিপু সুলতান জয়ন্তী পালন করার জন্য কর্নাটক সরকারের তীব্র সমালোচনা করেছিলেন হেগড়ে। সেই সময় উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী একশ্রেণির মানুষ অভিযোগ করেন, অষ্টাদশ শতাব্দীর শাসক আদতে ‘কন্নড়-বিরোধী’ ও ‘হিন্দু-বিরোধী’ ছিলেন। উত্তর কন্নড় জেলায় টিপু সুলতান জয়ন্তী অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর অভিযোগে হেগড়েকে গ্রেফতারও করা হয়েছিল।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget