এক্সপ্লোর

৩০ তারিখ মধ্যরাতে জিএসটি নিয়ে মোদীর অনুষ্ঠান বয়কট তৃণমূলের, নোট-বাতিলের পর মহাকাব্যিক ভুল: মমতা

কলকাতা:  ১ জুলাই থেকে চালু হচ্ছে জিএসটি। তার আগে চরমে কেন্দ্রের সঙ্গে বিরোধীদের সংঘাত। শুক্রবার মধ্যরাতের জিএসটি-র সূচনা অনুষ্ঠান বয়কট করছে তৃণমূল। একই পথে হাঁটছে সিপিএম। সূত্রের খবর, রণকৌশল নির্ধারণে কাল বৈঠকে বসছে কংগ্রেস। ৭০ বছর পর পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু উপলক্ষ্যে শুক্রবার মধ্যরাতে সংসদের সেই সেন্ট্রাল হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে মোদী সরকার। সূত্রের দাবি, বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আমন্ত্রিত থাকলেও, একমাত্র বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। আর এই প্রেক্ষাপটেই শুক্রবারের মধ্যরাতের এই বিশেষ অনুষ্ঠান বিরোধীদের একাংশ বয়কট করবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে! সেই জল্পনা উস্কে দিয়ে বিরোধীদের মধ্যে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, তৃণমূল জিএসটি চালুর এই অনুষ্ঠান বয়কট করছে। ফেসবুকে তিনি লিখেছেন, তৃণমূলের সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, ৩০ জুন মধ্যরাতের অধিবেশনে তারা অংশ নেবে না। এটাই আমাদের প্রতিবাদের পন্থা। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা জিএসটি মানি না। ২০ দফায় আপত্তি জানিয়েছি। আমরা চাইছি, কেন্দ্র প্রত্যাহার করুক। আপত্তি থাকলেও জোর করে চাপিয়ে দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, জিএসটি চালু করা নিয়ে আমরা উদ্বিগ্ন। নোট বাতিলের পর অপ্রয়োজনীয় এবং ধ্বংসাত্মক দ্রুততায় জিএসটি চালু করা কেন্দ্রের মহাকাব্যিক ভুল। সিপিএমও মোদীর মধ্যরাতের অনুষ্ঠান বয়কট করছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হল, কংগ্রেস কী করবে? কারণ, কংগ্রেসের একাংশের বক্তব্য, মোদী চাইছেন মধ্যরাতের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেকে নেহরুর সমপর্যায়ে নিয়ে যেতে! তাই পুরো অনুষ্ঠানটাই মোদী-ময় করার চেষ্টা হচ্ছে। কংগ্রেসের বক্তব্য, আদতে জিএসটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মস্তিষ্কপ্রসূত। কংগ্রেসের কেউ কেউ এমনটাও মনে করিয়ে দিচ্ছেন, ২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন জিএসটি কার্যকরের জন্য সংবিধান সংশোধনী আনতে চেয়েছিল, তখন তার তীব্র বিরোধিতা করেছিল গুজরাত সরকার। সেসময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, আমরাই প্রথম করেছিলাম। এখন চমক দিতে এসব করছে। সূত্রের খবর, কংগ্রেস শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত থাকবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবেন সনিয়া গাঁধী, মনমোহন সিংহ, পি চিদম্বরম, গুলাম নবি আজাদরা। যদিও, বিজেপি জিএসটি কার্যকরের অনুষ্ঠানে সমারোহের কোনও ঘাটতি রাখতে চাইছে না। কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার বলেন, সব সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউন্সিল সদস্যদেরও বলা হয়েছে। সবাইকে ব্যক্তিগতভাবে বলেছি। এই পরিস্থিতিতে মোদীর মেগা শোয়ের রাতে বিরোধীদের অবস্থান কী হয়, সেদিকেই এখন সবার নজর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget