এক্সপ্লোর

নেতাজি সংক্রান্ত গবেষণার নথি প্রকাশের দাবিতে আইনি পথে সুখেন্দুশেখর

কলকাতা: পঞ্চাশের দশক। আজাদ হিন্দ ফৌজ ঘিরে তখন দেশজুড়ে চরম উন্মাদনা। প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগ ঠিক করে, আজাদ হিন্দ ফৌজের গৌরবোজ্জ্বল অধ্যায় নিয়ে একটা প্রামাণ্য দলিল তৈরি করতে হবে। ঐতিহাসিক প্রতুল গুপ্তের নেতৃত্বে শুরু হয় গবেষণার কাজ। আড়াইশোর বেশি ব্রিটিশ নথি ঘেঁটে তৈরি হয় ঐতিহাসিক দলিল। যা আজও প্রকাশ্যে আসেনি। যে নথি সামনে আনতে এবার মামলা করতে চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তিনি জনস্বার্থ মামলা করবেন। কেন এত বছর ধরে ফাইলবন্দি হয়ে রয়েছে নেতাজি-সংক্রান্ত গবেষণার নথি? সুখেন্দুশেখর রায়ের দাবি, তথ্য জানার অধিকার আইনে, ২০১০ সালে এই নথি প্রকাশের দাবি জানান জনৈক চন্দ্রচূড় ঘোষ। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নথি প্রকাশের নির্দেশ দেন আরটিআই কমিশনার। বলা হয়, গবেষণার স্বার্থে বই আকারে নথি প্রকাশ করা হোক। কিন্তু, তৎ‍কালীন দ্বিতীয় ইউপিএ সরকার এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে। আদালত অবশ্য আরটিআই কমিশনারের নির্দেশই বহাল রাখে। নির্দেশের বিরুদ্ধে ফের আপিল করে কংগ্রেস নেতৃত্বাধীন তৎ‍কালীন ইউপিএ সরকার। এরপর, কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের দাবি, নরেন্দ্র মোদীকে, সব তথ্য জানিয়ে নথি প্রকাশের জন্য চিঠি দেন তিনি। কিন্তু, এখনও কাজের কাজ কিছু হয়নি। বিদেশ মন্ত্রকের একটি নোটকে হাতিয়ার করেই আইনি লড়াই চাইছেন সুখেন্দু শেখর রায়। কী সেই নোট? তৃণমূলের রাজ্যসভার সাংসদের দাবি, ২০১১ সালে বিদেশ মন্ত্রককে চিঠি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। জানতে চায়, নেতাজি সংক্রান্ত নথি সামনে এলে, তার প্রভাব কি কোনও দেশের সঙ্গে ভারতের সম্পর্কে পড়তে পারে। বিদেশ মন্ত্রক জানায়, কোনও প্রভাবই পড়বে না। সঙ্গে তারা এও জানায়, নেতাজি সংক্রান্ত নথি প্রকাশ্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে, পাণ্ডুলিপির ১৮৬ থেকে ১৯১ পাতা খতিয়ে দেখা হোক। যেখানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, এমন খবরকে খারিজ করে দিয়ে বলা হয়েছে, নেতাজি জীবিত অবস্থাতেই কোথাও চলে গিয়েছেন। ১৯৫৩ সালেও বিদেশ মন্ত্রক একই ভাবে এই মন্তব্যই করে। এখন প্রশ্ন হল, শেষপর্যন্ত কি নেতাজি সংক্রান্ত এই সব নথি সামনে আসবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget