এক্সপ্লোর

টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত চারুচন্দ্র কলেজ, অভিযোগের আঙুল মন্ত্রীপুত্রের দিকে

কলকাতা: তৃণমূল শীর্ষ নেতৃত্বের কড়া বার্তা সত্ত্বেও টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত চারুচন্দ্র কলেজ। পরীক্ষা চলাকালীন দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর। ঘটনায় নাম জড়াল বিদ্যুৎমন্ত্রীর ছেলের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জানুয়ারি মাসেই কলেজ ছাত্র সংসদ নির্বাচন মিটেছে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কোন্দলের জেরে অশান্তি থামল না! এবার অগ্নিগর্ভ হল দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজ! ক্যাম্পাসে রক্ত ঝরল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ফুলের টব। সোমবার ছিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা। সেই সময় হামলা হয় কলেজে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। কয়েকজন পড়ুয়াকে মারধর করা হয় বলেও অভিযোগ। কিন্তু কারা এভাবে কলেজে তাণ্ডব চালাল? স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলের দিকে আঙুল তুলেছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক! যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন মন্ত্রী পুত্র। ছেলেকে ক্লিনচিট দিয়েছেন বাবাও। ঘটনার খবর পেয়ে, বিকেলে কলেজে আসেন টিএমসিপির রাজ্য সভানেত্রী। এই ধরনের ঘটনা যে বরদাস্ত করা হবে না, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। কিন্তু শাসক দলের ছাত্র সংগঠনের দ্বন্দ্বের কারণ কী? কেন এভাবে ভাঙচুর হল কলেজে? ক্ষমতা নাকি আর্থিক কোনও কারণ? অধ্যক্ষের মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। তাঁর দাবি, কলেজের সোশ্যালের জন্য ৭ লাখ টাকা চাওয়া হয়। কিন্তু তিনি জানিয়ে জেন, এত টাকা দেওয়া সম্ভব নয়। কলেজ সূত্রে খবর, টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে স্পোর্টস কোটার সুযোগ সুবিধা নিয়েও ঝামেলা চলছিল। চারুচন্দ্র কলেজ বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু তাতেও বারবার সামনে এসেছে কোন্দল। পরিচালন সমিতির সভাপতি নির্বাচনে একবার তৃণমূল-ঘনিষ্ঠ মুক্তিনাথ চট্টোপাধ্যায়ের কাছেই হারতে হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে! গোলমালের জেরে কিছুদিন আগে কলেজে প্রশাসকও নিয়োগ করতে হয়। তবে এ দিনের ভাঙচুর নজিরবিহীন! যা তৃণমূলের অস্বস্তি বাড়াল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget