এক্সপ্লোর

‘হাসপাতালের শয্যা দখল করব না’, হোম কোয়ারেন্টিনে তৃণমূল মুখপাত্র, ২৪ ঘণ্টা খোঁজ নিচ্ছেন অভিষেক

“ভয়ের কোনও কারণ নেই। রাজ্য সরকার এবং আমাদের চিকিৎসকরা তাঁদের সেরাটা দিচ্ছে। খুব শীঘ্রই দেখা হবে।”

কলকাতা: একুশে জুলাইয়ের আগে রাজ্য চষে বেরিয়েছেন। কোথাও স্ট্রিট কর্নার, কোথাও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক আবার কোথাও প্রকাশ্য সভা। অন্যদিকে একইসঙ্গে চলেছে করোনার বিরুদ্ধে লড়াইও। হাসপাতালে ভর্তি করার প্রয়োজন কিংবা চিকিৎসাজনিত সাহায্য, কোনওরকম দ্বিধা-দ্বন্দ্ব না রেখেই সাহায্যার্থে এগিয়ে গিয়েছেন। সম্প্রতি তাঁকে দলের অফিসিয়াল মুখপাত্র হিসেবে গুরু দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের আগে যে তরুণ সেনানী নেত্রী গড়েছেন, তাঁদের অন্যতম মুখ সুদীপ রাহা করোনায় আক্রান্ত।

জ্বর, সর্দি, কাশি কিংবা গলা ব্যথা, কোনও উপসর্গই ছিল না সুদীপের। তবে বিগত সময়ে একাধিক মানুষের সংস্পর্শে আসার কারণে তিনি সিদ্ধান্ত নেন করোনার পরীক্ষা করাবেন। শুক্রবার করোনা পরীক্ষার পর শনিবার রিপোর্ট আসতেই জানা যায় সুদীপ করোনা আক্রান্ত। ভেবেছিলেন হাসপাতালে যাবেন। তবে এই কঠিন সময় হাসপাতালের শয্যা ‘দখল’ করে রাখতে চাননি তিনি। সেকারণেই বাড়িতেই রয়েছেন। হোম কোয়ারেন্টিনে থেকেই চিকিৎসা চলছে তাঁর। সর্বক্ষণ খোঁজ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবিপি আনন্দকে সুদীপ জানান, “কোনও রকম উপসর্গ ছিল না। তবে এতদিন অনেক মানুষের সংস্পর্শে আসার কারণেই করোনা পরীক্ষা করাই। শনিবার রিপোর্ট আসে। আমি পজিটিভ। ভেবেছিলাম হাসপাতালে যাব। দলের সবাই ফোন করে খোঁজ নিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার কথাও বলেছে। তবে আমি কোনও রকম অসুস্থতা বোধ করছি না। হাসপাতালে বেড দখল করে রাখতে চাই না। পরে প্রয়োজন হলে নিশ্চয়ই যাব।”

সুদীপের ফেসবুক পোস্টেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সতীর্থ, বন্ধু দেবাংশু ভট্টাচার্য। আরও এক ছাত্রযুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য লিখেছেন, “ভয়ের কোনও কারণ নেই। রাজ্য সরকার এবং আমাদের চিকিৎসকরা তাঁদের সেরাটা দিচ্ছে। খুব শীঘ্রই দেখা হবে।” সুদীপ নিজে জানিয়েছেন, “অভিষেক দা” ২৪ ঘণ্টা তাঁর খবরাখবর নিচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget