এক্সপ্লোর

সম্পত্তিকর নির্ধারণে অক্টোবর থেকে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালু করছে পুরসভা

কলকাতা: সম্পত্তিকর নির্ধারণে অক্টোবর থেকে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট চালু করছে কলকাতা পুরসভা। তাদের দাবি, নতুন ব্যবস্থায় করদাতারা নিজেরাই নিজেদের কর নির্ধারণ করতে পারবেন। কর আদায়ে স্বচ্ছতা আসবে। যদিও পুরসভা জানিয়েছে, বিকল্প হিসেবে চালু থাকবে পুরনো কর ব্যবস্থাও। যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। নতুন এই কর ব্যবস্থা অনুযায়ী, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডকে এ, বি, সি, ডি, ই এবং এফ, এই ছ’ভাগে ভাগ করা হবে। এই ভাগ হবে, এলাকার পরিকাঠামোর উপর ভিত্তি করে। অর্থাৎ আপনি যেখানে থাকেন, সেখানকার পুর পরিষেবা কেমন? রাস্তা কতটা চওড়া? কী কী সুবিধা রয়েছে? এই সব পরিকাঠামোর উপর ভিত্তি করে এলাকাগুলিকে ছ’ভাগে ভাগ করা হবে। তারপর সম্পত্তির বর্গফুট পিছু ন্যূনতম মূল্য ঠিক করা হবে। সেই ন্যূনতম মূল্যের উপর নির্ধারণ করা হবে সম্পত্তি কর। পুরভার বক্তব্য, এই নতুন কর ব্যবস্থার ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। কিন্তু কীভাবে? পুরসভার দাবি, নতুন ব্যবস্থায় করদাতারা নিজেরাই নিজেদের কর নির্ধারণ করতে পারবেন। এর জেরে ইনস্পেক্টর রাজ কমবে। সম্পত্তি কর আদায়েও স্বচ্ছতা আসবে। অর্থাৎ, পুরসভা এই ব্যবস্থা চালু করে দিলে, আপনি নিজেই জানতে পারবেন, আপনি কোন ক্যাটাগরির এলাকার মধ্যে থাকেন। ফলে সেই এলাকার জন্য যে কর লাগু হবে, আপনাকে শুধু সেইটুকুই দিতে হবে। এজন্য পুরসভার ইনস্পেক্টরদের সঙ্গে দরাদরি করতে হবে না। তবে কেউ চাইলে পুরনো ব্যবস্থাতেও কর দিতে পারবেন। বিরোধীরা এই কর ব্যবস্থাকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখলেও, পুরনো কর ব্যবস্থা চালু রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ, কেউ যদি দেখেন পুরনো কর ব্যবস্থায়, তাঁর সম্পত্তিকর কম হচ্ছে, সেক্ষেত্রে তিনি ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতিতে কর দেবেন কেন? প্রশ্ন বিরোধীদের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget