বাঙালি হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের অনুষ্ঠানে হামলা, বেধড়ক মারধর, অভিযুক্ত যাদবপুরের বাম ছাত্ররা

কলকাতা: সকালে কেড়ওতলায় কুরুক্ষেত্র। সন্ধ্যায় ধুন্ধুমার যাদবপুরে। কারও হাতে থান ইট তো কারও হাতে লাঠি, ঝাঁটা। পুলিশের সামনেই রণক্ষেত্র যাদবপুর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে কর্মসূচি নেয় বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চ নামে একটি সংগঠন। অভিযোগ, সন্ধেয় সেই কর্মসূচি শুরুর আগে, মঞ্চের সামনে জমায়েত শুরু হতেই তাঁদের উপর চড়াও হন বেশ কয়েকজন যুবক। লাথি-চড়ের পাশাপাশি লাঠি দিয়ে মেরে তাঁদের এলাকাছাড়া করা হয়। আক্রান্তদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তাঁদের উপর হামলা চালান এবং পুলিশের সামনেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। পাল্টা বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের বিরুদ্ধে উঠেছে উস্কানি দেওয়ার অভিযোগ। উস্কানি দেওয়ার অভিযোগে বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের ২ সদস্য বিবেক সিংহ ও আকাশ জয়সবালকে আটক করে পুলিশ। হামলার নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এটা কোন সংগঠন জানি না, তবে হামলা চালানো ঠিক নয়। বললেন দিলীপ ঘোষ।
Before You Go
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata





















