এক্সপ্লোর

আত্মরক্ষার কৌশল! তাইকোন্ডো শিখছেন সরকারি হাসপাতালের হবু চিকিৎসকরা

কলকাতা: কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এই প্রস্তুতি নয়! এঁরা ক্রীড়াবিদও নন! এঁরা সবাই হবু চিকিৎসক! আর এটা কোনও ক্লাবের মাঠও নয়! এ ছবি এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের। কিন্তু, ডাক্তারির পাঠ ছেড়ে হঠাৎ তাইকোন্ডো কেন? এনআরএস হাসপাতালের ডেপুটি সুপারের প্রতিক্রিয়া, আত্মরক্ষা তো বটেই। সরকারি হাসপাতালে আউটডোরে অনেক সময় এমন অপ্রীতিকর অবস্থা তৈরি হয় যে পরিষেবাই দেওয়া যায় না। তাই এই উদ্যোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরকারি হাসপাতালে ভাঙচুর বা চিকিৎসকদের মারধরের ঘটনা কলকাতায় নতুন নয়। তাহলে কি এবার রোগীর পরিবার মারমুখী হলে, তাদের ওপর তাইকোন্ডোর পাঞ্চ প্রয়োগ করবেন হবু চিকিৎসকরা? এনআরএস হাসপাতালের ডেপুটি সুপার জানিয়েছেন, পাল্টা মারতে চাই, এমনটা নয়। তবে পরিষেবা দেওয়ার সময় প্রয়োজনীয় আত্মবিশ্বাস জরুরি। আপাতত সপ্তাহে দু’দিন করে ক্লাসের ফাঁকে চলছে প্রশিক্ষণ। এনআরএস সূত্রে দাবি, সাড়াও মিলেছে ভালই। যত দিন যাচ্ছে, ততই অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। শনিবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি অনুষ্ঠানে গিয়ে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানিয়েছেন, রাজ্যের সব সরকারি হাসপাতালেই তাইকোন্ডো চালু করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে অনেকে বলছেন, রোগী-চিকিৎসক সম্পর্কে এ কী দিন এল! রোগীর বাড়ির লোকেদের সামাল দিতে ডাক্তারকে কিনা তাইকোন্ডো শিখতে হচ্ছে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget