এক্সপ্লোর
এ বছর শীত তৈরি করল নয়া রেকর্ড, আজ তামপাত্রা কত, ফের কি ঠান্ডা পড়বে, জানুন

কলকাতা: ‘শীতে কাঁপছে বাংলা’ বা ‘ঠান্ডায় জবুথবু রাজ্য’...গতমাসে সংবাদ শিরোনামে বারবার ঘুরে ফিরে এসেছে এই শব্দগুলো। এবার আলিপুর আবহাওয়া দফতরের সৌজন্যে সামনে এল চমকপ্রদ তথ্য।দু দিন আগে ক্যালেন্ডারের যে মাসের পাতা ওল্টানো হয়েছে, সেই জানুয়ারি মাসই ছিল গত ৪৮ বছরে শীতলতম। ১৯৭০ সাল থেকে যে নথি আছে, তাতে দেখা যাচ্ছে, ২০০৩ সালের জানুয়ারি মাসে ৩১-এর মধ্যে ২০ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। আর সেই রেকর্ড এবার ভেঙে দিল ২০১৮-র জানুয়ারি। এবছর ২৩ দিনই সর্বনিম্ন শহরের তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। অন্যদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। নতুন করে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খবর
























