এক্সপ্লোর

সাপ্তাহিক রাশিফল

২৮ আগস্ট ২০১৬ - ৪ সেপ্টেম্বর ২০১৬ রবি সিংহ। চন্দ্র মিথুনে। মঙ্গল বৃশ্চিক। বুধ বক্রি সিংহ। বৃহস্পতি কন্যাতে। শুক্র কন্যাতে। শনি বৃশ্চিকে। রাহু সিংহ। কেতু কুম্ভ। তিথি একাদশী থেকে দ্বিতীয়া।
মেষ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে। মধ্য ভাগে বকেয়া কাজগুলো করুন। সমাজের কোন ভাল কাজ করবার সম্মান বাড়তে পারে। ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিয়োগ করবেন না। কোন ফাটকা স্থান থেকে আয় বাড়তে পারে। সংসারের কোন কাজে গাফিলতির জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। দূরে কোন বন্ধুর বাড়িতে যাবার আলোচনা। গৃহ নির্মাণের জন্য বাড়িতে প্রস্তুতি। ডাক্তার খরচ বাড়তে পারে। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে কোন শত্রুর সঙ্গে অশান্তিতে শুরু হতে পারে। বাড়িতে কোন বন্ধুর জন্য নিজেদের ভিতর অশান্তি আসতে পারে। সপ্তাহের মধ্য ভাগে সকল দরকারী কাজগুলো করুন। সম্পত্তি নিয়ে পিতা মাতার সঙ্গে অশান্তি প্রতিবেশীর সুযোগের কারণ। উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্মস্থানে ঝঞ্ঝাট থেকে মুক্ত। ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোন বিবাদ বাধতে পারে। সন্দেহের কারণে স্বামী স্ত্রী অশান্তি। কালী মন্দিরে হলুদ ফুল দান করুন।
মিথুন
সপ্তাহের প্রথম দিকে কোন লেন-দেনের ব্যাপারে মনের ভিতর অস্থিরতা কাজ করবে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার। সঞ্চয় খুব ভাল হবে না। ব্যবসা দিকে একটু মনোযোগ দিন। শেয়ার ব্যবসায় টাকা বিনিয়োগ সাবধানে করুন। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। অজানা চাপ একটা মনের ভিতর থাকবে। মা-বাবার সঙ্গে সপ্তাহটি খুব আনন্দে কাটবে। বন্ধুর কোন কাজের জন্য কিছু লাভ হতে পারে । কালো গরুকে কিছু খাবার দিন।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে তবে তার থেকে অভাব বাড়বে বেশি। পরিবেশের সঙ্গে মানিয়ে চলবার জন্য কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসার দিকে খুব ভাল খবর আশা করা যায় না। বাড়িতে কিছু অভাবের জন্য অযথা অশান্তি আসতে পারে, সন্তানের মতিগতি দেখে মনের চাপ বাড়বে, সিদ্ধান্ত নিতে পারবেন না। অচেনা লোকের সঙ্গে পরিচয়ে লাভ হতে পারে। অভাবের জন্য বাড়িতে ধন লক্ষ্মীর পুজা দিন।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে কোন বাহিরের লোক নিয়ে কোনপ্রকার বিবাদ বাধতে পারে। পাড়ার লোকের সঙ্গে মেলামেশা সংসারে ঝামেলা বাধাতে পারে। বহু পরিশ্রমের ফল সামান্য মাত্রই পাবেন। অপর কাউকে কিছু বলার হলে অপেক্ষা করুন। বাড়িতে নতুন কোন অতিথির আসার আনন্দ। ব্যবসার দিকে ভাল ফল পাবেন। সঞ্চয় কম হবে খরচ বাড়বে এসপ্তাহে , প্রেমের দিকে সপ্তাহটি ভাল। হনুমানের পুজো দিন।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে কোন ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মস্থানে সাহসের সঙ্গে পদক্ষেপ গ্রহণ করুন ভাল লাগবে। কোন বন্ধুর জন্য গর্ব বোধ। ভ্রমণের আলোচনা আপাতত স্থগিত রাখুন। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। আপনার নির্দেশ ভাল হবার জন্য কর্মস্থানে সুনাম বাড়তে পারে। নতুন প্রেমের বার্তা আসতে পারে। মা-বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। স্ত্রীর বায়না পুরণ। সাদা রঙের রুমাল ব্যবহার করুন।
তুলা
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভব করবেন। যেমন আয় বাড়বে ব্যয় বাড়বে। বিলাসিতায় খরচ বাড়বে। ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে। পছন্দমতো কোন বন্ধুর সঙ্গে মনের আনন্দ। বিবাহ জীবনে অশান্তি আসতে পারে। ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। সমাজে সুনাম বাড়বে। লৌহ জাতিও কোন জিনিস দান করুন।
বৃশ্চিক
অঙ্গের যন্ত্রনা বাড়তে পারে। সন্তানের ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে। বাড়ির অশান্তিতে নজর দেবেন না। স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবে কোন সিদ্ধান্ত গ্রহণ করুন। এসপ্তাহে অপরের দ্বারা কোন উপকার পেতে পারেন। প্রেমের ব্যাপারে কোন ঝামেলা বাড়তে দেবেন না। মধ্যভাগে কোন বিশেষ কাজে বাহিরে যেতে হতে পারে। ব্যবসা ভাল যাবে। দরজার বাহিরে একটা সস্তিক আঁকুন।
ধনু
এসপ্তাহে শরীর নিয়ে খুব একটা চিন্তা থাকবে না, তবে পেটের সমস্যা বাড়তে পারে। ছোট বাচ্চাদের পড়াশোনাতে অমনযোগী। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। দূরের বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে। রাস্তায় অচেনা লোকের জন্য বিপদে পরতে পারে। ভাই–বোনের অশান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে। সম্পত্তি কেনার জন্য ভাল সময় আসছে। স্ত্রীর মনের কষ্ট কারণ জানতে চেষ্টা করুন। শিবের মাথায় দুধ ঢালুন।
মকর
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়বে। রক্ত চাপ বাড়তে পারে। ডাক্তারের ব্যাপারে কোন ভুল হতে পারে। কথাবার্তা বুঝে বলবার চেষ্টা করুন। ব্যবসার দিকে কোন মহিলার সঙ্গে বিবাদ বাধতে পারে। বন্ধুর দ্বারা কোন ভাল উপকার আসতে পারে। কাজের চাপ বাড়তে পারে। ছোট বাচ্চাদের চঞ্চলতা আগের থেকে আর বেড়ে যাবে। মধ্য ভাগে সব দরকারি কাজগুলো শেষ করুন। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি। ফল দান করুন।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে আয়-ব্যয়ের সমতা ঠিক থাকবে না। বাড়ির খরচ সর্বদা হাতের বাহিরে থাকবে। নিজের পাওনা আদায়ের জন্য একটু শক্তি খরচ করতে হবে। বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যঘাত ঘটতে পারে, সপ্তাহের মধ্যভাগে সব অশুভ জিনিষগুলো থেকে দূরে থাকুন। পড়াশোনাতে ভাল ফল পাবেন। বাড়ির বাহিরের ঝগড়া ঘরে আসতে পারে। স্ত্রীর শরীরের ব্যাপারে চিন্তা করুন। চন্দ্র দেবের উদ্দেশে পুজা দিন।
মীন
সপ্তাহের প্রথম দিকে কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে। তবে যারা ব্যবসা করেন তাদের জন্য ভাল খবর। শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গুরুজনের সাথে অশান্তি বাড়বে। বাড়িতে কোন পশু পাখি নিয়ে শোকের ছায়া নামতে পারে। অধস্তন কর্মী দ্বারা কোন ভাল কাজ হতে পারে।চাকুরির স্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। বাড়িতে একটু বুদ্ধি করে ঝগড়া এড়িয়ে চলুন। এসপ্তাহে সবুজ রঙের জামা কাপড় বেশি ব্যবহার করুন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget