এক্সপ্লোর

সাপ্তাহিক রাশিফল

১১ সেপ্টেম্বর ২০১৬ - ১৭ সেপ্টেম্বর ২০১৬ রবি সিংহ। চন্দ্র ধনু। মঙ্গল বৃশ্চিক। বুধ বক্রি সিংহ। পরে বক্র ত্যগ করিবেন। বৃহস্পতি কন্যা। শুক্র কন্যা। শনি বৃশ্চিক। রাহু সিংহ। কেতু কুম্ভ। তিথি দশমী থেকে প্রতিপদ। সাপ্তাহিক রাশি ফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব
মেষ
এসপ্তাহে পরিশ্রম অনেক বাড়তে পারে,তার জন্য শরীর কিছুটা দুর্বল হবে। কোন কাজে ঠিক সিদ্ধান্ত নিতে অনেক দেরি হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে টাকা সঞ্চয়ের জন্য ভাল সংস্থার কথা চিন্তা করুন। স্ত্রীর জন্য কিছু করতে গিয়ে বহু খরচ বাড়তে পারে। চাকুরীর জন্য বহু চেষ্টার অবসান হতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহণ হতে পারে। কর্মচারী নিয়ে কোন বিবাদ হতে পারে। তুলসী গাছে জল দান করুন।একটি মধুর পাত্র বাড়িতে রেখে দিন অনেক অশান্তি থেকে মুক্তি পাবেন।
বৃষ
শত্রুর মোকাবিলা করে মনের শান্তি। কাজে মনের জোর নিয়ে এগিয়ে চলুন। দুরের কোন বন্ধুর জন্য বাড়িতে আলোচনা। অপর কাউকে দায়িত্ব দিলে কাজ ঠিক মত পাবেন না । অর্থের ব্যপারে একটু চাপ বাড়তে পারে । দরকারি কাজ গুলো শেষ না হলে সেগুলো থেকে যেতে পারে, প্রেমের ব্যপারে খুব সাবধান হন বাড়িতে অশান্তি বাড়বে । স্ত্রীর বায়না পুরণে নাজেহাল । ব্যবসার জন্য নতুন করে চেষ্টা। শিশুদের কিছু লজেন্স উপহার দিন।
মিথুন
শরীর খারাপ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে । বিবাহ জীবনে অশান্তির ঝড় চলতে থকবে । সন্তানের জন্য খরচ বাড়তে পারে, পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি । ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে । তবে এই সপ্তাহে খরচ অনেক বৃদ্ধি পাবে । বাড়তি কোন স্থান থেকে আয় বৃদ্ধি । চাকুরীর চেষ্টায় বিফলতা । প্রেমের ব্যপারে নতুন কোন উঙ্গিত । কর্ম স্থানে কোন মহিলা নিয়ে একটু অপমান । কোনো ভালখবর আসতে পারে । গোটা ফল দিয়ে পুজো দিন ।
কর্কট
অপরের সাহায্যে ভাল কাজের সন্ধান মিলতে পারে । কর্ম স্থানে গোলমাল পরিস্থিতি নিয়ে ব্যস্ত হতে হবে । ব্যবসার দিকে নিজের পরিকল্পনা বাস্তব রুপ পাবে । চাকুরীর স্থানে ভাল কাজের জন্য উপহার মিলতে পারে । প্রেমে তৃতীয় ব্যক্তি নিয়ে অশান্তি অনেক দূর যেতে পারে । বাড়ির কোন ব্যক্তির জন্য ডাক্তারের সন্ধান । গুরুজনের কথার জন্য মনের চাপ বৃদ্ধি । স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার । অচেনা ব্যক্তির জন্য বিপদ । শুভ কাজে হলুদের টিপ পড়ুন ।
সিংহ
কোন ব্যবসার ঝুঁকি নেবার আগে সাবধান হন। টাকার সমস্যা হতে পারে । অভাব পিছনে তাড়া করে নিয়ে যাবে, সংসারের ব্যপারে চিন্তার বাড়তে পারে । কোনো কাজ নিজে না গিয়ে অপরকে দিয়ে করাবেন না, পিতা –মাতার সাথে বুঝে চলুন । কিছু পাওনা টাকা আদায় হতে পারে । স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে । কোন ভাল কাজের জন্য উচ্চব্যক্তির সাহায্য পেতে পারেন । ব্যবসার দিকে ক্ষতি হতে পারে । যেকোনো শুভ কাজে যাবার আগে মিষ্টি মুখে দিয়ে যান শুভ ফল পাবেন ।
কন্যা
এ সপ্তাহের প্রথম দিকে কোন ভাল সুযোগ হাত ছাড়া হতে পারে । নতুন কোন কর্ম নিয়ে চেষ্টা বাড়বে । শরীরের দিক দিয়ে খুব খারাপ কিছু নেই । পেটের কোন সমস্যা বাড়তে পারে । দরকারের কোন কাজ করবার জন্য কিছু সমায় অপেক্ষা করুন , সপ্তাহের মধ্যভাগে একটা ভাল সময় আসবে যেটা কোনো দিন উপভোগ হয়নি, স্ত্রীর উপর রাগ বাহিরের লোকের সাথে বিবাদ বাধাতে পারে, ব্যবসার জন্য চিন্তা বাড়তে পারে । কালী মন্দিরে পুজো দিন । সুগন্ধি সর্বদা ব্যবহার করুন সুফল পাবেন ।
তুলা
ভাল পড়াশুনা করেও ফল ভাল হবে না । পরিবেশ আপনার অনুকূল থাকবে না । অপরের সাথে বুঝে কথা বলুন । ব্যবসার দিকে খুব ভাল করে নজর দিন । বাড়িতে কোন অতিথির জন্য আত্মীয়ের সাথে বিবাদ হতে পারে । সন্তানের কোন ভালো উদ্দ্যোগে আপনার গর্বে বুক ভরে যাবে । পিতার শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে । প্রতিবেশীর কোন কথাতে বেশি কান দেবেন না । শত্রুর বাঁধা খুব ভাল বুঝতে পারবেন । গরিব মানুষকে কিছু বস্ত্র দান করুন।
বৃশ্চিক
এসপ্তাহে কোন সুযোগ সন্ধানী লোকের থেকে দূরে থাকুন কথার দ্বারা ভুলে গিয়ে কোন ক্ষতি হতে পারে । প্রথম দিকটা শুভ নাও হতে পারে তার জন্য মন খারাপ করবেন না শেষের দিকে ভাল সমায় আসছে , স্ত্রীর কারণে অপরের সাথে বিবাদ বাঁধতে পারে । পিতা – মাতার জন্য কিছু করার চিন্তা ধাবনা । বাড়িতে অকারণে অর্থ ব্যয় । বেশি মাথা গরম করবেন না। ব্যবসার দিকটা ভাল যাবে । শরীরে একটু চাপ । ধন লক্ষ্মীর পুজো দিন । কালো রঙের কোন গরুকে খাবার দিন ।
ধনু
অপরের উপকার করতে গিয়ে উপহাসের পত্র হতে হবে । সংসারের বিক্ষিপ্ত ভাব মানসিক চিন্তা বাড়াতে পারে । ব্যবসার জন্য বাড়তি মূলধন বিনিয়োগ না করা ভাল । প্রচলিত পথ থেকে আলাদা উপার্জন হতে পারে । শত্রুর সঙ্গে মোকাবিলাতে গুরুজনের সাহায্য । আটকে থাকা কোন কাজ অপ্রত্যাশিত ভাবে হতে পারে । মা- বাবার জন্য কিছু করতে গিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ । বন্ধুর জন্য উপকার পাবেন, চাকুরীর জন্য চিন্তা বৃদ্ধি । গুরুদেবের সঙ্গে থাকুন । হুনুমান কে ভেজা ছোলা খেতে দিন ।
মকর
সপ্তাহের প্রথমে আইনি ব্যপারে খরচ বাড়তে পারে । উকিলদের জন্য ভাল সমায় । অতিরিক্ত পরিশ্রম করে তার ফল খুব কম পাবেন । জোর করে কাউকে কথা দেবেন না ।কল্পনার জগতে না থেকে বাস্তবে নজর দিন । কোন অধস্তন কর্মে জন্য উপকার পেতে পারেন । ভাল সুযোগ হাত ছাড়া হতে পারে । স্ত্রীর আবদার পুরণে নাজেহাল । প্রিয়জনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি । প্রেমের হাতছানি । ব্যবসার সময় মধ্যম । দীক্ষা গ্রহণ করুন । জল ভরা পাত্র দেখে শুভ কাজে যান ।
কুম্ভ
এসপ্তাহে গলা নিয়ে কষ্ট বাড়তে পারে । গুরু জনের জন্য মনের চাপ বৃদ্ধি । স্ত্রীর জন্য ডাক্তারের সঙ্গে আলোচনা । অপরের জন্য হাসপাতালে ব্যস্ত । ব্যবসার দিকে অর্থ অভাব হতে পারে । বুদ্ধির জরে কর্ম স্থানে জটিলতা থেকে মুক্তি । নতুন প্রেমের জন্য বন্ধুর সঙ্গে বিবাদ । বাড়িতে নতুন কোন কাজের জন্য সকলে মিলে আলোচনা । কোন মহিলার জন্য বাড়িতে অশান্তি । নিজের লোকের সঙ্গে বিবাদ করে সম্পত্তি রক্ষা । বগলা দেবীর পুজো দিন, শান্তি পাবেন । বটগাছের গোঁড়ায় দুধ দিন মনের ইচ্ছা বলুন। আশা করছি শুভ ফল পাবেন ।
মীন
এসপ্তাহে প্রথমে শরীর ভাল গেলেও শেষের দিকে শরীর নিয়ে চিন্তা বাড়বে । ভাল মানুষ হিসাবে পরিচিতি পাবেন । কোন প্রিয় জনের সঙ্গে ছোটো ব্যাপার নিয়ে বিবাদ হতে পারে । সংসারের জন্য প্রচুর করে নাম পাবেন না । ব্যবসার জন্য ভাল সময় তবে ব্যবসায় ঋণ বাড়তে পারে । পড়াশুনার জন্য ভাল সুযোগ । কোন বড় বিপদ থেকে সামান্য রক্ষা পাবেন। চাকুরীর খবর ভাল । স্ত্রীর জন্য রাগ বৃদ্ধি পাবে । কোন মঙ্গল বার হুনুমানজির পুজো দিন । পর পর ২১ দিন ছোলার দানা নদীতে ভাসানো উচিত ।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget