এক্সপ্লোর

করোনাভাইরাসে সংক্রমণের মধ্যে জরুরি পরিষেবায় যুক্ত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কানাডায়

ট্রুডো বলেছেন, আমার মনে হয়, এই অতিমারীর সময়ে যেসব বিষয় পরিষ্কার হয়ে উঠেছে, সেগুলির অন্যতম হল, প্রচুর মানুষ আর্থিক ভাবে ভীষণ দুর্বল, বিপন্ন,আমাদের সমাজ ব্যবস্থায় আরও নানা দিক থেকেও পিছিয়ে আছেন, অথচ সমাজটাকে সচল রাখায় তাঁরা বিরাট গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি: ভারতে থালা-বাসন বা ঘন্টা-কাঁসর বাজিয়ে,হাততালি দিয়ে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের দিনরাত এক করে সেবা করে চলা ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মী ও নানা জরুরি পরিষেবায় যুক্ত লোকজনের অবদান, ভূমিকা স্মরণ করে তাঁদের ধন্যবাদ জানানো হয়েছে। বিভিন্ন হাসপাতালের ওপর কয়েকদিন আগে ভারতীয় বায়ুসেনার কপ্টার থেকে পুষ্পবৃ্ষ্টি করেও চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রকাশ করা হয়েছে। ভারতের মতো কানাডাও জরুরি পরিষেবায় জড়িতদের অবদানকে স্বীকৃতি দিল।প্রাণের ঝুঁকি নিয়েও করোনাভাইরাস সংক্রমণের মধ্যে জনসেবা, জরুরি পরিষেবা চালিয়ে যাওয়া সামনের সারির কর্মীদের জন্য অভিনব সিদ্ধান্ত নিয়ে নজির তৈরি করল কানাডা। কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে কর্মরত এই অত্যাবশ্যকীয় পরিষেবা দিয়ে চলা লোকজনের বেতন বাড়াল তারা। পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন, আপনারা নিজেদের জীবন ঝুঁকির মুখে ঠেলে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন, ন্যূনতম বেতন পাচ্ছেন, আপনাদের বেতন বৃদ্ধি প্রাপ্য। আপনারা এটা দাবি করতেই পারেন। ট্রুডোর সরকার সব প্রদেশ, অঞ্চলের প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে, যাতে আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মাসে ১৮০০ মার্কিন ডলারেরও কম পাওয়া জরুরি পরিষেবা কর্মীদের বেশি মাইনে দেওয়া যায়। ট্রুডা বলেছেন, আমার মনে হয়, এই অতিমারীর সময়ে যেসব বিষয় পরিষ্কার হয়ে উঠেছে, সেগুলির অন্যতম হল, প্রচুর মানুষ আর্থিক ভাবে ভীষণ দুর্বল, বিপন্ন,আমাদের সমাজ ব্যবস্থায় আরও নানা দিক থেকেও পিছিয়ে আছেন, অথচ সমাজটাকে সচল রাখায় তাঁরা বিরাট গুরুত্বপূর্ণ। কানাডার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কর্মী ইউনিয়ন সরকারের এহেন পদক্ষেপের প্রশংসা করেছে। এমন উদ্যোগের কথা বহুদিন ধরেই ভাবা হচ্ছিল, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হল। এদিকে কানাডায় করোনা সংক্রমণ অব্যাহত। শুক্রবার পর্যন্ত মোট সংক্রমণ হয়েছে ৬৬৪২৫টি, মারা গিয়েছেন ৪৫৬৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত, মৃত্যুর খবর পাওয়া গিয়েছে কুইবেক, ওন্তারিও থেকে। কানাডায় সবচেয়ে জনবহুল এই দুটি প্রদেশ। ১ লাখের বেশি করোনাভাইরাস টেস্ট হয়েছে, সুস্থ হয়েছেন ৩০ হাজারের বেশি লোক।

সেরা শিরোনাম

Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget