এক্সপ্লোর

মোদির মিথ্যার সঙ্গে টেক্কা দিতে না পেরে পিছিয়ে পড়ছি, কটাক্ষ রাহুলের

রাহুল জনসভায় মোদিকে আক্রমণের সুর চড়িয়ে বলেছেন, উনিও জানেন মিথ্যে বলছেন, জনগণও সেটা ভালোই বোঝে। তাই তো প্রধানমন্ত্রী আর এখানে এসে দু কোটি চাকরি দেওয়ার কথা বলছেন না। কারণ উনি জানেন ওটা বললে লোকে তাড়া করবে।

পশ্চিম চম্পারণ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যেবাদী বলে তোপ দাগলেন রাহুল গাঁধী। বুধবার বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিনে পরের পর্বগুলোর প্রচারের মাঝে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের সুরে নিশানা করে বাল্মীকিনগরে এক জনসভায় আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন কংগ্রেস সাংসদ। নোটবন্দি থেকে লকডাউন, সবই মোদি সরকারের বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য করা বলেই দাবি তাঁর। ছোট কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকদের আর্থিক ভাবে শোষণ করে শেষ করে দেওয়ার জন্যই যা কার্যকর করা হয় বলে অভিমত রাহুলের। পাশাপাশি মিথ্যা বলায় মোদির সঙ্গে টেক্কা দিতে না পেরে কংগ্রেস পিছিয়ে পড়ছে বলেও কটাক্ষ করেন তিনি। রাহুল জনসভায় মোদিকে আক্রমণের সুর চড়িয়ে বলেছেন, উনিও জানেন মিথ্যে বলছেন, জনগণও সেটা ভালোই বোঝে। তাই তো প্রধানমন্ত্রী আর এখানে এসে দু কোটি চাকরি দেওয়ার কথা বলছেন না। কারণ উনি জানেন ওটা বললে লোকে তাড়া করবে। কংগ্রেস কিন্তু জানত, কীভাবে দেশ চালাতে হয়। আমরা মনরেগা এনেছিলাম, কৃষিঋণ মকুব করেছিলাম। দেশের কৃষক, শ্রমিকদের পাশে সবসময় ছিলাম। শুধু ওনার মিথ্যাচারের সঙ্গে পাল্লা দিতে না পেরে আমরা পিছিয়ে পড়েছি। নোটবন্দিকে গরিবের পকেট কেটে বড়লোকের পক্ষে কাজে লাগানোর ফন্দি বলে জানিয়ে রাহুলের অভিযোগ, নোটবন্দির পর আপনারা ব্যাঙ্কের লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা করেছেন। আর সেই টাকা কাজে লাগিয়ে মোদি ভারতের সবথেকে বড়ো ব্যবসায়ীদের সাড়ে তিন লক্ষ কোটি টাকার ঋণ মকুব করেছেন। লকডাউনেও কার্যত একই পদ্ধতির পুনরাবৃত্তি দেখা গিয়েছে। শুধু মোদি নন, বিহারের গত তিন দফার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও নিশানা করেন রাহুল। বিহারের তরুণদের কর্মসংস্থানের অভাবের প্রসঙ্গ তুলে রাহুলের বক্তব্য, বিহারে আপনারা চাকরি পাবেন না। এরাজ্যে যুবসমাজ বা কৃষকদের কোনও ভুল নেই, আসলে সমস্যাটা হল যে আপনাদের মুখ্যমন্ত্রীর নাম নীতীশ কুমার। ওনারা আপনাদের সত্যি কথা বলবেন না। আর মোদি তো প্রত্যেক বছর ২ কোটি চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আছেনই। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার মুখে নীতীশ প্রশাসনের আটকে দেওয়ারও নিন্দা করে কংগ্রেসের প্রাক্তন প্রধান বলেছেন, লকডাউনের সময় লাখ লাখ বিহারের শ্রমিকরা রাজ্যে ফিরতে চেয়েছিলেন। তাদের সঙ্গে কীরকম ব্যবহার করা হয়েছিল, আশা করি ভোট দেওয়ার আগে সেটা মাথায় রাখবেন। বক্তব্যের শেষপর্বে ফের মোদির দিকে নিশানা ঘুরিয়ে রাহুল বলেছেন, পঞ্জাবে দশেরায় মোদির কুশপুতুল পুড়িয়েছেন কৃষকরা। যা দেখে খারাপ লেগেছে। তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের কৃষক, যুবসমাজ ঠিক কতটা রেগে আছে, এটা তারই নিদর্শন।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget