Road Accident: ভয়ঙ্কর ! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, মৃত্যু অভিনেত্রীর
Road Accident Actress Died: গাড়ির দুর্ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হর্শিলকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধারও করেন তাঁরা। ওই মডেল-অভিনেত্রীকে দ্রুত নিয়ে যাওয়া হয় কাছের হাসপাতালে।

ভয়ঙ্কর ঘটনা ! ডিভাইডারে ধাক্কা লেগে চোখের নিমেষে উল্টে গেল অভিনেত্রীর গাড়ি। সাংঘাতিক এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই অভিনেত্রীর। এই ঘটনা ঘটেছে জয়পুরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মডেল-অভিনেত্রী হর্শিল কালিয়ার। জয়পুরের শিপ্রা রোডে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেত্রীর গাড়ি। কাজ থেকে বাড়ি ফিরছিলেন হর্শিল। রাত সাড়ে এগারোটা নাগাদ আচমকাই ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ডিভাইডারে ধাক্কা মারার পরেই বাঁদিকে উল্টে যায় গাড়িটি।
গাড়ির দুর্ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হর্শিলকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধারও করেন তাঁরা। বছর ৩০- এর ওই মডেল-অভিনেত্রীকে দ্রুত নিয়ে যাওয়া হয় কাছের একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। হর্শিলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানার চেষ্টা চালাচ্ছে তারা। প্রাথমিক ভাবে অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছিল। তবে কেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা স্পষ্ট নয়। গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালকের কোনও সমস্যা ছিল, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির গতি বেশি ছিল কিনা, গাড়িটি অন্য কোনও গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
'ক্রাইম নেক্সট ডোর' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন হর্শিল। একটি খবরের চ্যানেলে সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন তিনি। একাধিক রাজস্থানি গানের মুখ্য মহিলা চরিত্রে ছিলেন তিনি। হর্শিল কালিয়ার বাবাও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। একটি বেসরকারি খবরের কাগজে চাকরি করেন তিনি।
পূর্ব বর্ধমানেও ঘটেছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা। মুহূর্তে ওলট-পালট সবকিছু। বর্ধমানে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। আহত হয়েছেন বাসে থাকা বহু যাত্রী। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেনাচিতি-কৃষ্ণনগর রুটের বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল। ১৯ নং জাতীয় সড়কের গলসী থানার অন্তর্গত গলিগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সম্ভবত বাসটির গতিও ছিল অপেক্ষাকৃত বেশি। সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি।
তাতেই বাসটি যায় দুমড়েমুচড়ে । ঘটনায় আহত হন প্রায় ৩০ জন মতো বাসযাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। অনান্যদের চিকিৎসা চলছে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















