এক্সপ্লোর

আজই মুক্তি পাবে সিবিএসই-র দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষার ডেটশিট, দেখে নিন, কীভাবে কোথায় খুঁজবেন

সোশ্য়াল মিডিয়ায় সিবিএসই-র জাল ডেটশিট ঘুরছে, এ ব্যাপারে সিবিএসই পড়ুয়াদের সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। শুধু সরকারি সিবিএসই ওয়েবসাইট দেখার জন্য পড়ুয়াদের অনুরোধ করেছে তারা।

  নয়াদিল্লি: আজ জানা যাবে কবে, কখন হতে চলেছে সিবিএসই দশম ও দ্বাদশের বাকি পরীক্ষাগুলি। করোনা লকডাউনের জেরে পরীক্ষা স্থগিত হয়ে যায়। ডেটশিট প্রকাশ পাওয়ার কথা ছিল শনিবার, বিকেল পাঁচটায়। কিন্তু কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানায়, সিবিএসই এখনও ডেটশিট চূড়ান্ত করার কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে ভাবনাচিন্তা করছে, সুতরাং পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার তারিখ প্রকাশ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন, আজই প্রকাশিত হবে বাকি পরীক্ষাগুলির তারিখ। সিবিএসই-র ওয়েবসাইট cbse.nic.in-এ বার হবে সিবিএসই ২০২০ ডেটাশিট ও পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ রুটিন। গত সপ্তাহে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির যে সব পরীক্ষা বাকি রয়েছে, সেগুলি ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হবে। এর আগে তারা জানায়, সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেশজুড়ে নেওয়া হবে আর দশম শ্রেণির পরীক্ষা হবে শুধু উত্তর পূর্ব দিল্লিতে কারণ আইনশৃঙ্খলা জনিত সমস্যার  জেরে ওই এলাকায় সময়ে পরীক্ষা হতে পারেনি। সিবিএসই বলেছে, পাশ করার পক্ষে জরুরি ২৯টি বিষয়ের পরীক্ষা নেবে তারা। পরীক্ষা নেওয়ার আগে পড়ুয়াদের অন্তত ১০দিন সময় দেওয়া হবে। নতুন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে দশম শ্রেণির পরীক্ষার ফল সম্ভবত বার হবে ৫০ দিনের মাথায়, আর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হবে জুলাইয়ের শেষ অথবা অগাস্টের প্রথম সপ্তাহে। সোশ্য়াল মিডিয়ায় সিবিএসই-র জাল ডেটশিট ঘুরছে, এ ব্যাপারে সিবিএসই পড়ুয়াদের সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। শুধু সরকারি সিবিএসই ওয়েবসাইট দেখার জন্য পড়ুয়াদের অনুরোধ করেছে তারা।

সেরা শিরোনাম

Human Civilization: Kardashev Scale-এ এখনও ১-ই ছুঁতে পারেনি মানুষের সভ্যতা, লাগতে পারে এখনও অন্তত ২০০ বছর!
Kardashev Scale-এ এখনও ১-ই ছুঁতে পারেনি মানুষের সভ্যতা, লাগতে পারে এখনও অন্তত ২০০ বছর!
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Viral Video: ৩০ মিনিটে ২৮টা লাড্ডু খেয়ে রেকর্ড! বড় টাকা পুরস্কার জিতলেন এই ব্যক্তি
৩০ মিনিটে ২৮টা লাড্ডু খেয়ে রেকর্ড! বড় টাকা পুরস্কার জিতলেন এই ব্যক্তি
Adhir Chowdhury : কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'

ভিডিও

Congress News : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারির প্রতিবাদ, পার্ক সার্কাসে বিক্ষোভ মিছিল
Ritabrata Banerjee:
Samik Bhattacharya: Kolkata থেকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু শহরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ
Sukanta Majumdar:
Koustav Bagchi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Astrology : ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
ধনী হওয়ার পথ মসৃণ এই রাশিগুলির, রাত পোহালেই লক্ষ্মীর কৃপালাভের খবর
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
11 Cr Fund: মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ, সম্ভাব্য অবসরকালীন তহবিল দাঁড়াবে ১১ কোটির বেশি, কোন অঙ্কে আসবে এত টাকা?
Earthquake and Nuclear Tests: ১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
১১ বছরে ১৩৯৯ বার ভূমিকম্প, পাতালে পরমাণু অস্ত্র পরীক্ষাই দায়ী? সব নড়ে গিয়েছে উত্তর কোরিয়ায়, বলছেন বিজ্ঞানীরা
Weather Forecast: ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
ফের শক্তিশালী ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, আগামী সপ্তাহেই আবহাওয়ার চরম বদল, পুজোর আগে ফের দুর্যোগের আশঙ্কা
Embed widget