এক্সপ্লোর

কোথায় কোথায় যাওয়ার কথা কেন্দ্রীয় দলের? চলুন, দেখে নিই

যদিও শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জলপাইগুড়ি, কালিম্পঙে গত ১৪ দিনে করোনা আক্রান্তের হদিশ মেলেনি।

: রাজ্যের সঙ্গে সংঘাত আপাতত কেটেছে। রাজারহাট ও এম আর বাঙ্গুর- আজ সকাল থেকে শহরের দুটি কোয়ারান্টাইন সেন্টার ঘুরে দেখল কেন্দ্রীয় প্রতিনিধি দল। দেখে নিন আর কোথায় কোথায় তাদের যাওয়ার কথা। পশ্চিমবঙ্গের সাতটি জেলায় ঘোরার কথা এই দু’টি কেন্দ্রীয় দলের। এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি। এই ৭টি জেলার মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। যদিও শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জলপাইগুড়ি, কালিম্পঙে গত ১৪ দিনে করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এদিকে মঙ্গলবারের পর বুধবারও সচেতনতা প্রচারে রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী। ঘোরেন শহরের বিভিন্ন প্রান্তে। এদিন বিকেলে প্রথমে নবান্ন থেকে খিদিরপুরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মাইকিং করে সাধারণ মানুষের প্রতি লকডাউন মেনে চলার আর্জি জানান তিনি। খিদিরপুর থেকে মুখ্যমন্ত্রী চলে যান পার্ক সার্কাসে। সেখানে কিছুক্ষণ থাকার পর আসেন বালিগঞ্জ ফাঁড়ি। তবে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে সচেতনতা প্রচার করছেন, তখন নাম না করে এ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে রাজ্যপালের মুখে। জগদীপ ধনকড় বলেন, মুখ্যমন্ত্রীকে বারবার বলছি, কথা বলুন, আমার কাছে এমন কিছু তথ্য আছে যা ওঁকে বলতে হবে। উনি ছবি তুলছেন, রাস্তায় ঘুরছেন, মাইকিং করছেন, এগুলো ভালো, কিন্তু উনি আমাকে গতকাল লিখে জানিয়েছেন, উনি কোভিড নিয়ে মনকষ্টে আছেন। জবাবে তৃমমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যপাল সরকারি রাজস্বের টাকায়, সরকারের বরাদ্দ অর্থে চলছেন, আর শুধু সরকারের সমালোচনা করছেন। একটা বিষয় বলুন, যেটা রাজ্যের ভালর জন্য বলছেন, সবসময় রাজ্যের সমালোচনা, অনেক রাজ্যপাল দেখেছি, এমন দেখিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?

ভিডিও

Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget