এক্সপ্লোর

NRC : দেশজুড়ে এখনই এনআরসি নয়, সংসদে জানাল কেন্দ্র

দেশজুড়ে এখনই এনআরসি নয়। ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেনসের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি। মঙ্গলবার সংসদে একথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই।

নয়া দিল্লি : দেশজুড়ে এখনই এনআরসি নয়। ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেনসের ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত সরকার নেয়নি। মঙ্গলবার সংসদে একথা জানালেন কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই। যদিও তিনি জানিয়ে দেন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনআরপি আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২১-এর প্রথম দফার আদম সুমারী অনুযায়ী সিটিজেনশিপ অ্যাক্ট- ১৯৫৫-য় তা আপডেট করা হবে।

লোকসভায় এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে লিখিত জবাবে নিত্যানন্দ রাই জানান, জাতীয় স্তরে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেনস তৈরির ব্যাপারে এখনও পর্যন্ত সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।

এখনও পর্যন্ত শুধুমাত্র অসমে এনআরসি আপডেট করা হয়েছে। ২০১৯ সালে যখন এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, সেই সময় দেখা যায়, ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে ১৯.০৬ লক্ষকে অনাগত হিসেবে ধরা হয়েছে। যা ঘিরে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক শোরগোল পড়ে যায়।

অপর একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, অসমে এনআরসি প্রস্তুতির প্রক্রিয়া নিয়ে কেউ যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি এই সংক্রান্ত নির্দেশের ১২০ দিনের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন করতে পারেন। 

এর পাশাপাশি এনআরপি-র বিষয়টিও ওঠে। মন্ত্রী বলেন,  ২০২১-এর প্রথম দফার আদম সুমারী অনুযায়ী এবিষয়ে আপডেটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপরিসংখ্যান এবং প্রতিটি পরিবারের এবং প্রত্যেকের অন্যান্য বিষয়গুলি আপডেট করতে হবে। বা, এনআরপি-র আপডেটের সময় সংগ্রহ করতে হবে। 

মন্ত্রী বলেন, এই সময়ে কোনও নথি সংগ্রহ করা হবে না। তবে, করোনা ছড়িয়ে পড়ার পর, এনআরপি এবং অন্যান্য বিভিন্ন ফিল্ড অ্যাক্টিভিটি স্থগিত রয়েছে।

উল্লেখ্য, এনআরপি-র লক্ষ্য দেশের প্রত্যেক নাগরিকের একটা আইডেনটিটি ডেটা বেস তৈরি করা। অর্থাৎ এক অর্থে বলতে গেলে, এনআরপি দেশের নাগরিকদের একটা রেজিস্টার। এটা স্থানীয়, উপ জেলা, জেলা , রাজ্য ও জাতীয় স্তরে প্রস্তুত করা হচ্ছে। ১৯৫৫-র সিটিজেনশিপ অ্যাক্টের বিধি-নিষেধ অনুযায়ী এনআরপি তৈরি করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget