এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: 'সব ঠিক আছে, ২৭ নয় আজই অবতরণ', জানালেন প্রাক্তন ইসরো ডিরেক্টর

Chandrayaan 3 Landing Live:দক্ষিণ মেরুর ভূপ্রকৃতি অত্যন্ত বিপদসঙ্কুল। গভীর খাদ ও পাহাড় রয়েছে ওই এলাকায়। সেখানে ঠিকমতো ল্যান্ডিং স্পট পাওয়াটাই বড়সড় চ্যালেঞ্জ।

নয়াদিল্লি: জুলাইয়ে উৎক্ষেপণ হয়েছিল। অঙ্ক মেনে ঠিক ছিল ২৩ আগস্ট, বুধবার সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে (Moon South Pole) সফট ল্যান্ডিং করবে ভারতের চন্দ্রযান ৩। কিন্তু দক্ষিণ মেরুর ভূপ্রকৃতি অত্যন্ত বিপদসঙ্কুল। গভীর খাদ ও পাহাড় রয়েছে ওই এলাকায়। সেখানে ঠিকমতো ল্যান্ডিং স্পট অর্থাৎ নামার জায়গা পাওয়াটাই বড়সড় চ্যালেঞ্জ। আগে চন্দ্রযান ২ শেষ মুহূর্তের ওই কাজ করতে ব্যর্থ রয়েছে। কয়েকদিন আগেই রাশিয়ার লুনা (Luna) দক্ষিণ মেরুতে নামতে গিয়ে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে একটি সম্ভাবনার কথা বলেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. বলা হয়েছিল যদি সুবিধাজনক পরিস্থিতি না পাওয়া যায়, তাহলে ২৩ অগাস্টের পরিবর্তে ২৭ অগাস্ট অবতরণ করানো হবে। সেই সম্ভাবনা খারিজ করে দিলেন ইসরোর প্রাক্তন ডিরেক্টর ড. পি ভেঙ্কিটাকৃষ্ণন। পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'সবকিছুই এখন ঠিকমতো হচ্ছে। আমার মনে করছি না কোনও সমস্যা হবে। অনেকেই ২৭ অগাস্টের কথা বলছেন। কিন্তু সেটা আদতে একটা ব্য়াকআপ।'

কেন আলোচনা ২৭ অগাস্ট নিয়ে?
ল্যান্ডার মডিউলে যদি কোনও অসুবিধা হয়। কোনও কারণে মনে হয় কোনওরকম সমস্যা হতে পারে, তাহলে অবতরণ হতে পারে ২৭ অগাস্ট। ২১ অগাস্ট এমনটাই জানিয়েছিল ISRO. ইসরো আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীতিন এম দেশাই জানিয়েছিলেন এমন কথা। তিনি বলেছিলেন, 'নির্দিষ্ট সময়ের আগে একবার দেখা হবে ল্যান্ডারের স্বাস্থ্য কেমন রয়েছে, চাঁদের পরিস্থিতি কেমন রয়েছে। যদি সমস্য়ার আঁচ পাওয়া যায় তাহলে ২৭ আগস্ট অবতরণ করা হবে।'

 

কীভাবে অবতরণ:
আজ ভারতীয় সময় সন্ধে পৌনে ৬ টা থেকে শুরু হবে অবতরণ (Chandrayaan 3) প্রক্রিয়া। চাঁদের মাটিতে ৩০ কিলোমিটার ওপর থেকে নামবে বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। চাঁদের মাটি থেকে ৭.৪ কিলোমিটার ওপরে যখন ল্যান্ডার পৌঁছবে, তখন তার সমান্তরাল গতিবেগ হবে ৩৫৮ মিটার প্রতি সেকেন্ড। সেই সময় বিক্রমের ওপর থেকে নীচে নামার গতিবেগ থাকবে ৬১ মিটার প্রতি সেকেন্ডের কম। এরপর চাঁদের মাটি থেকে ৬.৮ কিলোমিটার উঁচুতে যখন চন্দ্রযান থাকবে, তখন সমান্তরাল গতিবেগ কমে হবে ৩৩৬ মিটার প্রতি সেকেন্ড। ওপর থেকে নীচে নামার গতিবেগ বদলে হবে সেকেন্ডে ৫৯ মিটারের কম। এরপরে চাঁদের মাটি থেকে ১৩০০ মিটার ওপরে যখন পৌঁছবে বিক্রম, তখন সমান্তরাল এবং উল্লম্ব গতিবেগ দুইই এসে পৌঁছবে শূন্যে। এরপর সফট ল্যান্ডিং (Soft Landing) করবে চন্দ্রযান তিন। 

আরও পড়ুন: 'যে টাকায় চন্দ্রাভিযান, সেই টাকায় উন্নয়ন সম্ভব', কটাক্ষ ইদ্রিশের

আরও পড়ুন: চন্দ্রযানের সবকটি অভিযানের খুঁটিনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget