এক্সপ্লোর

Char Dham Camera Banned: রিল-ভিডিওর দাপটে জেরবার সকলে! এই মন্দিরগুলিতে এবার মোবাইল-ক্যামেরা নিয়ে নয়া নিয়ম, নির্দেশিকা ঘিরে বিতর্ক!

উত্তরাখণ্ডের চারধাম মন্দিরে (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ) এই বছর থেকে মোবাইল ফোন এবং ক্যামেরা নিষিদ্ধ করা হয়েছে।

এবার চারধাম যাত্রায় পুণ্যার্থীদের জন্য নয়া নির্দেশিকা জারি হল। চলতি বছর থেকেই তা কার্যকর হচ্ছে। এই বছর থেকেই উত্তরাখণ্ডের চারধাম তীর্থযাত্রার মন্দির চত্বরে মোবাইল ফোন এবং ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে।

উত্তরাখণ্ডের চারধাম মন্দিরে (গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ) এই বছর থেকে মোবাইল ফোন এবং ক্যামেরা নিষিদ্ধ করা হয়েছে। যার মূল উদ্দেশ্য-ভক্তদের নির্বিঘ্নে দর্শন নিশ্চিত করা এবং মন্দিরের পবিত্রতা ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখা। যেখানে ভক্তদের মন্দিরে প্রবেশের আগে তাঁদের ডিভাইস জমা দিতে হবে এবং পরে তা সংগ্রহ করতে পারবেন।

এদিকে এই বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট এবং সংশ্লিষ্ট জেলার বিভাগীয় কর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক হয়। তার পরই গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে সাংবাদিকদের বলেন যে, 'মন্দির চত্বরে মোবাইল ফোন এবং ক্যামেরা নিয়ে প্রবেশের ফলে দর্শনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ছবি তোলার কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিলস বা ব্লগ তৈরির জেরে দর্শনার্থীদের ভিড় ও অসুবিধা এড়াতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।' এই বিষয়টি মাথায় রেখে মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন এবং ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটিকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মোবাইল ফোন এবং ক্যামেরার সুরক্ষার জন্য পৃথক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে কমিশনারের কথায়, গত তীর্থযাত্রার মরশুমে ৫০ লক্ষেরও বেশি ভক্ত রাজ্যের চারধাম-গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ পরিদর্শন করেছিলেন। এই বছর তীর্থযাত্রা আরও মসৃণ এবং সহজ করার চেষ্টা করা হবে। এই খবর চাউর হতেই এখন জোর চর্চা শুরু হয়েছে। 

অন্যদিকে গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডের বক্তব্য, রাজ্যের চারধাম যাত্রা একটি পবিত্র তীর্থস্থান। যেখানে মানুষ ভক্তি সহকারে আসে। তিনি বলেছেন, 'ভক্তদের মন্দিরে প্রবেশের আগে তাঁদের মোবাইল ফোন এবং ক্যামেরা জমা দিতে হবে এবং মন্দির থেকে বেরিয়ে আসার পরে তাঁরা মন্দিরের বাইরে তাঁদের ছবি এবং ভিডিও তুলতে পারবেন।' ভক্তদের মোবাইল ফোন ও ক্যামেরা নির্দিষ্ট লকারে জমা দিতে হবে। মন্দিরগুলি ভক্তি ও শান্তির স্থান। যেখানে মোবাইল ফোনের রিংটোন ও ছবি তোলার জেরে ভক্তদের মনোযোগ নষ্ট করে। বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দির প্রাঙ্গণে ছবি তোলার জেরে সৃষ্ট বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Rahul on Shah : 'মোদিজিকে বিভ্রান্ত করবেন না, বরং ওপেন ডিবেটে অংশ নিতে রাজি করান', শাহ-র উদ্দেশে মন্তব্য রাহুলের
Rahul on Shah : 'মোদিজিকে বিভ্রান্ত করবেন না, বরং ওপেন ডিবেটে অংশ নিতে রাজি করান', শাহ-র উদ্দেশে মন্তব্য রাহুলের
Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
West Bengal News Live : পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের
Bihar News: গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩
গোপনে খবর পেয়ে গঙ্গা ঘাটে পুলিশি হানা, টের পেয়ে গুলিবর্ষণ দুষ্কৃতীদের, এনকাউন্টারে মৃত ৩

ভিডিও

Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda
CM Suvendu Adhikari: “বিগত পশ্চিমবঙ্গ সরকার CAA-তে অংশগ্রহণ করেনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget