এক্সপ্লোর

China flood: হাজার বছরের রেকর্ড ভেঙে প্রবল বন্যা চিনে, উদ্ধার কাজে মোতায়েন সেনা

গত ৩ দিন বন্যার ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। একাধিক ছবিতে দেখা যাচ্ছে বুক সমান জল।  তাতে বাঁচার চেষ্টা করছেন সাধারণ মানুষ।

নয়াদিল্লি: গত হাজার বছরের রেকর্ড ভাঙল। বিভৎস বন্যায় বিপর্যস্ত চিন। গত ৩ দিন বন্যার ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। একাধিক ছবিতে দেখা যাচ্ছে বুক সমান জল।  তাতে বাঁচার চেষ্টা করছেন সাধারণ মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু  জলে ডুবে মৃত্যু হয়েছে ১২ জনের।

সেন্ট্রাল চিনের হেনান প্রদেশের রাজধানী জেংহাউতে প্লাবিত সাবওয়েতে। অন্ধকার সাবওয়েতে ট্রেনের মধ্যে আটতে পড়েছেন বহু মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৫০০ জনকে সাবওয়ে থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও যাত্রী আটকে থাকতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। দুর্যোগের জেরে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বুধবার পিপলস লিবারেশন আর্মিকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিংপিং। 

প্রশাসনের নির্দেশ মতো ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রায় ৩ হাজার সেনা। সূত্রের খবর, এখনও সাবওয়ে, হোটেল সহ একাধিক বহুতলেও জলবন্দি হয়ে রয়েছেন বহু মানুষ। তাঁদেরও উদ্ধারের কাজ শুরু হয়েছে। বন্যা নিয়ন্ত্রণের সেনা বাহিনী স্থানীয় প্রশাসনকেও সহায়তা করবেন। জানা গিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৬১৭.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। সারা বছর গড়ে ৬৪০.৮ মিমি বৃষ্টিপাত হয়।

দেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ১০ লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। যার মধ্যে ১ লক্ষ ৬০ হাজার জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৭ জন নিখোঁজ হয়েছেন। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। প্রবল বর্ষণ এবং বন্যার জেরে গণপরিবহন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে ইয়োলো নদীর একটি বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বাড়তে শুরু করেছে নদীর জলস্তরও। জলের তোড়ে ভেসে গিয়েছে মাঠে থাকা ফসল। প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘অতি বৃষ্টির জন্যই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিপদসীমার উপর নদীর জল বইছে। রেলওয়ের একাংশকেও বন্ধ করা হয়েছে।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget