এক্সপ্লোর

Chinese Landslide:চিনের ভূমিধসে মৃতের সংখ্য়া বেড়ে ৩১

World News:ভূমিধসে মৃতের সংখ্যা আরও বাড়ল চিনে। মঙ্গলবার পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে মৃতের সংখ্যা ৩১ পৌঁছে গিয়েছে।

নয়াদিল্লি: ভূমিধসে মৃতের সংখ্যা আরও বাড়ল চিনে। মঙ্গলবার পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে মৃতের সংখ্যা ৩১ পৌঁছে গিয়েছে। পাহাড়ে ঘেরা ইয়ুনান প্রদেশের ওই ধসে এখনও অনেকে নিখোঁজ বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

কী ঘটল?
চিনের জাতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার সকালে ইয়ুনান প্রদেশের ঝেনশিয়ং কাউন্টির একটি গ্রামে হঠাৎ ধস নামে। তাতে ৪৭ জন আটকে পড়েন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। একেই পাহাড়ি এলাকা, তার উপর ঘন বরফের স্তরে ঢেকে গিয়েছে সব কিছু। উদ্ধার কাজ ধাক্কা খাচ্ছে প্রতি পদে। যদিও হাল ছাড়ার পাত্র নয় স্থানীয় প্রশাসন। এর মধ্যেই ১ হাজার জন উদ্ধারকর্মী সেখানে পৌঁছে গিয়েছেন। তাঁদের সঙ্গে ৪৫টি 'রেসকিউ ডগ', ১২০টি গাড়ি রয়েছে। এছাড়া 'excavators', 'loader'-ও নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। দমকলের ৩৩টি গাড়িও সাহায্য়ের জন্য প্রস্তুত। পাশাপাশি সেনাবাহিনীকে তৈরি রেখেছে সরকার। চিনের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার যে তিনটি মাত্রা রয়েছে, তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার আপৎকালীন মোকাবিলা ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে এর মধ্যেই। উদ্ধার ও ত্রাণের কাজ তদারক করতে বিশেষজ্ঞ দলও পাঠানো হয়েছে। প্রায় ৭০ লক্ষ মার্কিন ডলার এজন্য বরাদ্দ করেছে বেজিং। কিন্তু সমস্ত তৎপরতা সত্ত্বেও যে ভাবে মৃতের সংখ্যা বাড়ছে, তাতে সিঁদুরে মেঘ দেখেছে প্রশাসন। এখনও অনেকে নিখোঁজ। সে দিক থেকে দেখলে চিন্তার কারণ থাকছে বইকী। 

ধস নিয়ে...
প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে, পাহাড়ের একটি উঁচু, খাড়াই অংশ ভেঙে পড়ায় এই বিপত্তি দেখা দেয়। যে অংশটি ভেঙে পড়েছিল, সেটি লম্বায় ৬০ মিটার ও চওড়ায় ১০০ মিটার বলে ধারণা বিশেষজ্ঞদের। ৬ মিটার পুরু ছিল ওই অংশটি। ধসে নিখোঁজ পাশাপাশি গ্রামের অনেকে ক্ষতিগ্রস্তও হন। তাঁদের ত্রাণেও সাহায্য করছে স্থানীয় প্রশাসন। ২০০টি তাঁবু, ৪০০টি কম্বল, আপৎকালীন বাতির ১৪টি সেট দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের। ২১৩ জন বাসিন্দাকে তুলনামূলক নিরাপদ জায়গায় সরানোও হয় বলে খবর। আপাতত, ধসের আগে ও ধসের পরে এলাকাটির ছবি তুলনা করে দেখছেন উদ্ধারকারী দলের সদস্যরা। মোট কতগুলি বাড়ি ধসে চাপা পড়ে থাকতে পারে,  সেখান থেকে  আন্দাজের চেষ্টা রয়েছে তাঁদের।  মর্মান্তিক এই ঘটনার খবর পেতেই ছুটে আসেন আশপাশের গ্রামের বাসিন্দারা। সাহায্য়ের হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুন:নিয়ন্ত্রণ রেখায় দাঁড় করিয়ে চিনা জওয়ানদের দিয়ে 'জয় শ্রীরাম' বলাল ভারতীয় সেনা !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget