এক্সপ্লোর

ভারতে এসে ভারতীয়কে বিয়ে চিনা তরুণীর, করোনাভাইরাস-আতঙ্কে চিনের অনুষ্ঠান বাতিল

বছর পাঁচেক আগে কানাডার শেরিডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে সত্যর্থর সঙ্গে পরিচয় হয়েছিল হাও-এর।

মান্দসৌর: প্রেম কোনও ভাষা জানে না। প্রেম কোনও সীমানা মানে না। প্রেম যে জাতি ও ধর্মের ঊর্ধ্বে, তা ফের প্রমাণিত হল। আর তা সাতপাকে বাঁধা পড়ে প্রমাণ করলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সত্যর্থ মিশ্র ও চিনা নাগরিক জি হাও। বছর পাঁচেক আগে কানাডার শেরিডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ে সত্যর্থর সঙ্গে পরিচয় হয়েছিল হাও-এর। প্রথমে বন্ধুত্ব। সেখান থেকে প্রণয়। অবশেষে নিজেদের প্রেমকে পরিনয়ের মাধ্যমে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন দুজনই। নিজেদের পরিবারকে মানাতে হয়েছে। অবশেষে রবিবার, ভারতীয় শাস্ত্রমতে চারহাত এক হল সত্যর্থ ও জি-এর। এর জন্য, সুদূর চিন থেকে গত ২৯ তারিখ ভারতে আসেন চিনা তরুণী। সত্যর্থর বাড়ি মন্দসৌরে। সেখানেই সত্যর্থর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জি। এর আগে, শনিবার দুজনের একটি বাগদানের অনুষ্ঠানও হয়। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। এই বিয়ে নিয়ে বেশ উৎসাহিত ছিলেন সত্যর্থ ও জি। শনিবারের অনুষ্ঠানে ভারতীয় সঙ্গীতের তালে নাচতেও দেখা যায় যুগলকে। দুই পরিবারের মধ্যে জাতি, ধর্ম, সংস্কৃতি, রীতি ও প্রথার বিস্তর ফারাক। কিন্তু, তা সত্ত্বেও বিয়েতে দেখা য়ায় উভয় পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে দারুণভাবে মিলেমিশে গিয়েছেন। সকলেই বিয়েতে দারুন আনন্দ উপভোগ করেছেন। বাদ যাননি সত্যর্থর বন্ধুরাও। তাঁরাও এই বিয়ে নিয়ে যথেষ্ট উৎসাহিত ছিলেন। সত্যর্থ জানান, উভয় পরিবার মিলে সিদ্ধান্ত নেয় যে, এনগেজমেন্ট ও বিয়ে দুটিই-- ভারতীয় মতে ভারতেই হবে। চিনেও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, করোনাভাইরাস প্রকোপের কারণে, সেই পরিকল্পনা আপাতত স্থগিত। অন্যদিকে জি হাও জানান, ভারত সুন্দর দেশ, এখানকার মানুষ সুন্দর, এখানকার খাবারও দারুন। তিনি ভারতকে ভীষণ রঙীন ও দুর্দান্ত হিসেবে বর্ণনা করেন। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বলতে গিয়ে নববধূ জানান, দুদেশের সংস্কৃতির মধ্যে বিস্তর ফারাক থাকলেও, কোথাও একটা মিলও রয়েছে। সত্যর্থর মা জ্যোতিদেবী ছেলের বিয়ে নিয়ে ভীষণই উৎফুল্ল। জানান, ২০১৬ সালে কানাডা থেকে ছেলে ফেরার পরই তিনি দুজনের সম্পর্কের কথা জানতে পারেন। পরে, দুই পরিবার মিলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জানান, তাঁর চিনা কুটুম্বরা এখানে ভারতীয় সংস্কৃতি ও রীতি ভীষণ আগ্রহের সঙ্গে দেখেছেন। শীঘ্রই, কানাডায় ফিরে যাবে নব-দম্পতি। এরপর চিনে ফিরবে জি হাও-এর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget